Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাচনী প্রচারে খরচ ছাড়াল ৭০ লক্ষ টাকা, সানির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন

দ্য ওয়াল ব্যুরো: বাবা বিজেপির প্রাক্তন সাংসদ। চলতি বছরে সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ছেলেও। অভিনেতা তথা বিজেপির নবনির্বাচিত সাংসদ সানি দেওলকেই এ বার নোটিস ধরিয়েছে নির্বাচন কমিশন। গুরুদাসপুরের সাংসদরে বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনী প্রচারে

নির্বাচনী প্রচারে খরচ ছাড়াল ৭০ লক্ষ টাকা, সানির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন

শেষ আপডেট: 5 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বাবা বিজেপির প্রাক্তন সাংসদ। চলতি বছরে সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ছেলেও। অভিনেতা তথা বিজেপির নবনির্বাচিত সাংসদ সানি দেওলকেই এ বার নোটিস ধরিয়েছে নির্বাচন কমিশন। গুরুদাসপুরের সাংসদরে বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনী প্রচারে তাঁর খরচের মাত্রা আকাশছোঁয়া।  যার সত্যতা প্রমাণিত হলে সাংসদ পদও খোয়াতে হতে পারে সানিকে। নির্বাচন কমিশন সূত্রে খবর, নির্বাচনী খরচমাত্রার যে হিসাব জমা করা হয়েছে, তাতে দেখা গেছে নির্বাচনী প্রচারের জন্য সানি দেওলের মোট খরচ হয়েছে ৭৮,৫১,৫৯২ টাকা।  সাধারণত প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীর জন্য নির্দিষ্ট নির্বাচনী খরচ বেধে দিয়েছে কমিশন। যার আওতায়, এক জন প্রার্থী ৭০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারেন। কিন্তু দেখা গেছে, সানি দেওল তাঁর নির্ধারিত খরচসীমার উর্ধ্বে চলে গেছেন। রিপোর্টে বলা হয়েছে, অতিরিক্ত ৮.৫১ লক্ষ টাকা তিনি প্রচার ও নির্বাচন সংক্রান্ত অন্যান্য কাজে ব্যয় করেছেন। তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত সানি দেওল। বাবা ধর্মেন্দ্র এবং সৎ মা হেমা মালিনীকে অনুসরণ করে সম্প্রতি বিজেপির হাত ধরে রাজনৈতিক যাত্রা শুরু করেছেন সানি। লোকসভা নির্বাচনে পঞ্জাব কংগ্রেসের প্রধান সুনীল জাখরকে ৮০ হাজার ভোটে হারিয়ে গুরুদাসপুর থেকে জিতেছেন তিনি। তাঁর বিরুদ্ধে নির্বাচনী খরচ সংক্রান্ত নিয়মাবলী লঙ্ঘনের অভিযোগ উঠলেও, সুনীল জাখরের বিরুদ্ধে তেমন কোনও অভিযোগ নেই। বরং দেখা গেছে তাঁর নির্বাচনী প্রচারের খরচ ৬১ লক্ষ টাকার কাছাকাছি, অর্থাৎ যা সীমার মধ্যেই রয়েছে। বিনোদ খন্নার মৃত্যুর পরে উপ-নির্বাচনে তাঁর স্ত্রী কবিতাকে প্রার্থী করেনি বিজেপি। অন্য এক জনকে প্রার্থী করে হেরে যায় তারা। এ বারে দল সেখানে সানি দেওলকে প্রার্থী করেছে।

```