Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ক্লাবগুলি ফের বেঁকে বসল, এশিয়ান গেমসে নেই সুনীল-গুরপ্রীতরা!

দ্য ওয়াল ব্যুরো: আবারও জটিলতা তৈরি হল ভারতীয় ফুটবলে। নতুন করে ভারতের ক্লাবগুলি জানিয়ে দিয়েছে, তারা এশিয়ান গেমসের জন্য শিবিরে ফুটবলার রিলিজ করবে না। সেই কারণে এশিয়ান গেমসে (Asian Games) কোচ ইগর স্টিম্যাশ কাদের পাবেন, ফের জল্পনা তৈরি হয়েছে।

ক্লাবগুলি ফের বেঁকে বসল, এশিয়ান গেমসে নেই সুনীল-গুরপ্রীতরা!

শেষ আপডেট: 12 September 2023 17:12

দ্য ওয়াল ব্যুরো: আবারও জটিলতা তৈরি হল ভারতীয় ফুটবলে। নতুন করে ভারতের ক্লাবগুলি জানিয়ে দিয়েছে, তারা এশিয়ান গেমসের জন্য শিবিরে ফুটবলার রিলিজ করবে না। সেই কারণে এশিয়ান গেমসে (Asian Games) কোচ ইগর স্টিম্যাশ কাদের পাবেন, ফের জল্পনা তৈরি হয়েছে।

এমনিতেই এশিয়ান গেমসে (Asian Games) খেলবে অনূর্ধ্ব ২৩ ফুটবলার। যদিও দলে তিনজন সিনিয়র থাকবে, এমন নিয়ম রয়েছে। সেই হিসেবে ভারতীয় দলে তিন সিনিয়র তারকা সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু ও সন্দেশ জিঙ্ঘানদের খেলার কথা ছিল।

মঙ্গলবার অবশ্য বিকেলের দিকে দিল্লির ফেডারেশন অফিসের এক সূত্র জানিয়েছে, ওই তিন তারকার ক্লাব তাদের ফুটবলার রিলিজ না করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে ফের সমস্যা তৈরি হয়েছে।

ভারতীয় দলের কোচ ইগর অবশ্য মাস খানেক আগেই অনুরোধ করেছিলেন দেশের নামী ক্লাবগুলিকে। তিনি জানতেন ফুটবলার ছাড়া নিয়ে ভারতীয় ফুটবলে একটা সমস্যা রয়েছে। কিন্তু কোচের অনুরোধ কর্ণপাত করলেন না কর্তারা। এমনকী ফেডারেশনও অনুরোধ করেছিল, তাও রাখা হচ্ছে না।

এমনিতেই ভারতীয় ফুটবলে বিতর্ক একটি ঘটনা নিয়ে। যেখানে অভিযোগ জানানো হয়েছে, কোচ ইগর দলের প্রথম একাদশ গড়েন জ্যোতিষীর সহায়তা নিয়ে। সেই বিতর্কের মধ্যেই এশিয়া গেমসে মহাত্রয়ীর রিলিজ না পাওয়ার ঘটনায় জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফুটবলাররা অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি।

সুনীলদের এশিয়ান গেমসে খেলানো নিয়ে ক্রীড়া মন্ত্রকের কাছেও অনুরোধ করেছিলেন কোচ ইগর। ক্লাবগুলি বেঁকে বসায় নতুন করে সমস্যা তৈরি হল।

আরও পড়ুন: লিবিয়ায় বিধ্বংসী বন্যা, রাজপথ যেন আস্ত নদী! ২০০০ মানুষের মৃত্যুর আশঙ্কা


```