Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সুনীলও হাঁটলেন কোহলির পথে! সন্তানের ছবি পোস্ট করে নামও জানালেন

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক সুনীল ছেত্রী (Sunil Chhetri) অবশেষে পুত্র সন্তানের নাম ঘোষণা করলেন। তিনি সন্তান জন্মের খবর নিজে প্রকাশ করেননি। বরং তাঁর শ্যালক প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের ছেলে সাহেব সেটি ঘোষ

সুনীলও হাঁটলেন কোহলির পথে! সন্তানের ছবি পোস্ট করে নামও জানালেন

শেষ আপডেট: 10 September 2023 18:24

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক সুনীল ছেত্রী (Sunil Chhetri) অবশেষে পুত্র সন্তানের নাম ঘোষণা করলেন। তিনি সন্তান জন্মের খবর নিজে প্রকাশ করেননি। বরং তাঁর শ্যালক প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের ছেলে সাহেব সেটি ঘোষণা করেছিলেন।

রবিবার অবশ্য সন্ধ্যার দিকে সুনীল (Sunil Chhetri welcomes newborn baby) নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পুত্রের হাতের একটা অংশ প্রকাশ করেছেন। নাম রেখেছেন ধ্রুভ (Dhruv)। এই নামের অর্থ ঈশ্বরের আশীর্বাদ ধন্য যুবরাজ। শিবেরও নাম এটি।
https://twitter.com/IndSuperLeague/status/1700899004283040153

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা যেমন তাঁদের কন্যা ভামিকার ছবি প্রকাশ করেননি। আরও ভাল করে মুখ দেখাননি, তেমনি সুনীলও সেই পথে হাঁটলেন। এমনিতেই কোহলির সঙ্গে সুনীলের দারুণ বন্ধুত্ব, সেই রসায়নেই কি একই পথে নাম প্রকাশ।

গত ৩০ অগস্ট সকাল ১১-১১টা মিনিটে সুনীলের স্ত্রী সোনম একটি পুত্র সন্তানের জন্ম দেন। সুনীল সেইসময় বেঙ্গালুরুর ওই নার্সিংহোমেই ছিলেন। তিনি যদিও পুত্রের খবর জানিয়ে তখনই কিছু পোস্ট করেননি। কলকাতায় প্রচার মাধ্যমকে জানিয়েছিলেন শ্বশুরমশাই সুব্রত। এমনকী সাহেবও জানান তাঁর দিদি সোনম ও সন্তান সুস্থ রয়েছেন।

কিংস কাপে খেলেননি সুনীল। তিনি চেয়েছিলেন স্ত্রী ও সন্তানের পাশে থাকতে। তাঁর অবর্তমানে ভারত দুটি ম্যাচেই হেরেছে কিংস কাপে। সুনীল না থাকার অভাব প্রতিপদে বোঝা গিয়েছে। রবিবার ছুটির দিনেই অবশ্য ভারতীয় ফুটবলের সুপারস্টার পুত্রের নাম প্রকাশ করে দিলেন।

প্রেমাদাসায় ‘বন্ধু’ বুমরাকে ডেকে উপহার দিলেন শাহিন আফ্রিদি, দেখুন ভিডিও


```