Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুন্দরবনের বাঘের বিশেষত্ব কী, কেন তারা সবার থেকে আলাদা এবং 'রয়্যাল'! বাঘ দিবসে নতুন তথ্য

তবে বাঘ তো সব একই হয়, হলুদ-কালো ডোরাকাটা। সুন্দরবনের বেঙ্গল টাইগার পৃথিবীর অন্যসব ডোরাকাটা বাঘের থেকে কোথায় এমন আলাদা, কীই বা তার বৈশিষ্ট্য, যে সে এত অনন্য হয়ে ওঠে!

সুন্দরবনের বাঘের বিশেষত্ব কী, কেন তারা সবার থেকে আলাদা এবং 'রয়্যাল'! বাঘ দিবসে নতুন তথ্য

রয়্যাল বেঙ্গল টাইগার।

শেষ আপডেট: 29 July 2024 21:53

দ্য ওয়াল ব্যুরো: সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে বাঘপ্রেমীদের ফ্যান্টাসির অন্ত নেই। এশিয়ার মাত্র কয়েকটি দেশের বন-জঙ্গলেই রয়েছে বাঘের অস্তিত্ব। তার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান বাসা হল সুন্দরবন। আকৃতি হোক বা সৌন্দর্য, বিশ্বের সব বাঘের মধ্যে এই রয়্যাল বেঙ্গল টাইগার অন্যতম। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনে তাদের অবাঘ বিচরণ।

তবে বাঘ তো সব একই হয়, হলুদ-কালো ডোরাকাটা। সুন্দরবনের বেঙ্গল টাইগার পৃথিবীর অন্যসব ডোরাকাটা বাঘের থেকে কোথায় এমন আলাদা, কীই বা তার বৈশিষ্ট্য, যে সে এত অনন্য হয়ে ওঠে!

Human overreliance on Sundarbans forest threatens Royal Bengal Tigers

বাঘ-বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীতে বাঘের যত উপ-প্রজাতি রয়েছে, সবার চেয়ে ছোট এই সুন্দরবনের বাঘ। কারণ ম্যানগ্রোভ বনে টিকে থাকার মতো শারীরিক কাঠামো করার জন্য বিবর্তনের মাধ্যমে দেহের আকৃতি ছোট হয়ে গেছে তাদের। আকারে ছোট হওয়ায় তাদের ওজনও কম। বিশ্বের অন্যান্য বাঘিনীর ওজন যেখানে গড়ে ৮৫-৯০ কেজি, সুন্দরবনের বাঘিনীর গড় ওজন ৭৫ থেকে ৮০ কিলোগ্রাম। 

পাশাপাশি, তাদের বিচরণভূমিও ছোট, ১৫ থেকে ২০ বর্গকিলোমিটার। কারণ সুন্দরবন জুড়ে খাল-বিল, নদী, গাছপালা থাকায় বাঘের চলাচলের জায়গা সীমিত। সেখানে অন্যান্য অঞ্চলের বাঘকে সাধারণত ৬০ থেকে ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিচরণ করতে দেখা যায়। সাইবেরিয়ান বাঘের বিচরণভূমি আবার ৫০০ থেকে ১০০০ বর্গ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, কারণ সাইবেরিয়ায় জায়গার অভাব নেই।

খাবারদাবারের দিক থেকেও সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আলাদা। কারণ বিশ্বের অন্যান্য অঞ্চলের বাঘেরা মূলত গরু, মোষ, সম্বর হরিণের মতো বড় প্রাণী খেয়ে টিকে থাকে। কিন্তু সুন্দরবনের বাঘ হরিণ, শুয়োর ও বানরের মতো ছোট প্রাণী খায়।

রয়্যাল বেঙ্গল টাইগারের আরও একটি বিশেষত্ব হল এদের পায়ের ছাপ। অপেক্ষাকৃত ছোট হওয়ায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের পায়ের ছাপও ছোট। তাছাড়া, হলুদ থেকে হালকা কমলা রঙের গায়ে গাঢ় খয়েরি থেকে কালো রঙের ডোরা এদের আলাদা করে উজ্জ্বল করে তোলে। এদের পেটের রঙ সাদা আর লেজে কালো কালো আংটি রয়েছে।

Royal bengal tigers increased to 100 in Sunderbans

রয়্যাল বেঙ্গল টাইগার দীর্ঘক্ষণ সাঁতারও কাটতে পারে। জাহাঙ্গীরনগর এক কিলোমিটার নদীপথ অনায়াসে পার হতে পারে তারা। তবে যতই ভাল সাঁতার জানুক, প্রয়োজন ছাড়া কখনও সাঁতরে নদী পার হয় না রয়্যাল বেঙ্গল টাইগার।The Royal Bengal Tiger population is at risk in Sundarbans | Zulker Naeen

সব মিলিয়ে এ দেশের রয়্যাল বেঙ্গল টাইগার অত্যন্ত চনমনে প্রজাতির বাঘ। তারা ৩০ সেকেন্ডের মধ্যে শিকার ধরে মেরে ফেলতে পারে। এলাকা দখলের লড়াইয়ে অনেক ক্ষেত্রেই নিজেদের মধ্যে মারপিট করে তারা। কেউ ময়দান ছেড়ে যায় না। ফলে সংঘর্ষ শেষে এক পক্ষের মৃত্যু অবধারিত।

Human greed puts Sundarbans and its Royal Bengal Tigers in danger

প্রসঙ্গত, দিন কয়েক আগেই বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এখন সুন্দরবনেই রয়েছে ১০১টি বাঘ। আর বক্সার জঙ্গলে যে পরিমাণ বাঘ ছিল তার থেকে আরও একটি বাঘের সংখ্যা বেড়েছে। এই বিষয়ে বিধানসভায় বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা বলেন, ‘‌২০১০ সালে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল ৭৪টি। ২০১৪ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছিল ৭৬। ২০১৮ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৮৮। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১০১।’‌ চার বছর অন্তর বাঘশুমারি হয়। সেখানেই এই তথ্য উঠে এসেছে।
 


```