Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

তাঁরা জীবন্ত দুর্গা, সুন্দরবনের গোমর নদীর তীরে ব্যাঘ্রবিধবাদের বিজয়া সম্মিলনী

সংসারের চাকা সচল রাখতে জীবন বাজি রেখে মোহনায় কাঁকড়া ধরতে যেতেন স্বামীরা। পরে বাঘের শিকার হন। বাড়িতে ফেরে তাঁদের মৃতদেহ। নিমেষের মধ্যেই বদলে গেছিল ললিতা, দুর্গামণি, বন্যা, রাধিকাদের জীবন।

তাঁরা জীবন্ত দুর্গা, সুন্দরবনের গোমর নদীর তীরে ব্যাঘ্রবিধবাদের বিজয়া সম্মিলনী

শেষ আপডেট: 9 November 2023 20:07

সুভাষ দাশ, দক্ষিণ ২৪ পরগনা

সংসারের চাকা সচল রাখতে জীবন বাজি রেখে মোহনায় কাঁকড়া ধরতে যেতেন স্বামীরা। পরে বাঘের শিকার হন। বাড়িতে ফেরে তাঁদের মৃতদেহ। নিমেষের মধ্যেই বদলে গেছিল ললিতা, দুর্গামণি, বন্যা, রাধিকাদের জীবন। ছোট ছোট সন্তানদের নিয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন। এই সকল ব্যাঘ্রবিধবার ও তাঁদের সন্তানের জীবনের রঙ ফিরিয়েছেন বাসন্তী হাইস্কুলের প্রাক্তন শিক্ষক অমল নায়েক। 

তাঁদের নিয়ে এবার গোসাবা ব্লকের গোমর নদীর তীরে মথুরাখণ্ড গ্রামে করলেন বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। নাচে-গানে জমে গিয়েছিল আসর। দীর্ঘদিন ধরে এই সমস্ত ব্যাঘ্রবিধবাদের নিয়ে সুন্দরবনে কাজ করে চলেছেন শিক্ষারত্ন অমল নায়েক। তাঁর উদ্যোগেই এই সব মহিলার কর্মসংস্থান হয়েছে। এই গ্রামে দুর্গাপুজোও হয়। বিসর্জনের পরে এই ব্যাঘ্রবিধবাদের মন ভার হয়ে যাওয়ায় তাঁদের আনন্দ দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অমলবাবু। 

তিনি জানিয়েছেন, সুন্দরবনের গহীন জঙ্গল হিসাবে পরিচিত পীরখালি। প্রায়ই সেই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসে। ঠিক বিপরীতে রয়েছে এই মথুরাখণ্ড গ্রাম। জীবিকার তাগিদে এই গ্রামের পুরুষরা পীরখালির জঙ্গলের যান মাছ, কাঁকড়া, মধু, কাঠ সংগ্রহ করতে। অনেকে হাসি মুখে ফেরেন, অনেকেই আবার বাঘের হামলায় চিরতরে হারিয়ে যান। এই গ্রামে প্রায় শতাধিক স্বামীহারা মহিলা রয়েছেন। তাঁরা এখন এই ভাবেই মূলস্রোতে ফেরার চেষ্টা করছেন। 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক জয়শ্রী ভট্টাচার্য্য। তিনি বলেন, “অমলবাবুর ডাকে সাড়া দিয়ে এমন জীবন্ত দুর্গা মায়েদের নিয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে হয়েছে।”


```