Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরমে মাত্র ৯ দিন আর পুজোয় ২৫ দিনের ছুটি! পর্ষদের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন শিক্ষক সংগঠনের

পর্ষদের ছুটির তালিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে জনমানসেও।

গরমে মাত্র ৯ দিন আর পুজোয় ২৫ দিনের ছুটি! পর্ষদের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন শিক্ষক সংগঠনের

ফাইল ছবি।

শেষ আপডেট: 17 December 2024 20:09

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের আগামী বর্ষের ক্যালেন্ডার। তাতে গরমের জন্য মাত্র ৯দিন ছুটি বরাদ্দ করা হয়েছে। অথচ দুর্গাপুজোর জন্য ২৫ দিন ছুটি বরাদ্দ করা হয়েছে। যা নিয়ে বড় প্রশ্ন তুলল শিক্ষক সংগঠন।

প্রধান শিক্ষকদের সংগঠন দ্য অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেস (এএসএফএইচএম) এর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, "রাজ্যের এই সিদ্ধান্ত শিক্ষার পরিপন্থী। পর্ষদের প্রকাশিত ক্যালেন্ডার থেকে স্পষ্ট ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের কথা মাথায় রাখা হয়নি।"

নিজের দাবির স্বপক্ষে চন্দনবাবু বলেন, "আমাদের রাজ্য মূলত গ্রীষ্মপ্রধান। পুজোর সময় এই গরমটা থাকে না। বরং গরমের সময় রাজ্য যে ছুটিটা দিতে বাধ্য হয়, তাতে পুজোর ছুটি কমানো উচিত ছিল। কারণ, মাসের পর মাস ক্লাস বন্ধ রাখার ফলে সিলেবাস শেষ করতে বেগ পেতে হয়।"

একই প্রশ্ন উঠছে অভিভাবকদের অন্দর থেকেও। অভিভাবিকা তনুরিমা কুণ্ডুর কথায়, "কেন্দ্রের স্কুলগুলিতে গরমে দেড় থেকে দুমাস ছুটি থাকে। অথচ আমাদের রাজ্যে পরিকল্পনার অভাবে মাসের পর মাস স্কুল বন্ধ থাকে। এই অব্যবস্থা বা পরিকল্পনার অভাব, শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। শিক্ষা দফতর এটা না ভাবলে কে ভাববে?  কীসের স্বার্থে কেন বারে বারে এই অব্যবস্থা বছরের পর বছর চলছে?" 

পর্ষদের ছুটির তালিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে জনমানসেও। যদিও এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```