Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

Summer Tips: সকাল থেকেই চড়া রোদ, কড়া গরম, বাঁচতে কী করবেন, কী করবেন না

দ্য ওয়াল ব্যুরো:‌ এপ্রিল পড়তেই ‘‌দারুণ অগ্নিবাণে’‌ বিদ্ধ শহরবাসী। সকাল আটটা বাজতে না বাজতেই চড়া রোদ। একটু বেলা গড়ালেই হাওয়া গরম। পারদ সটান ৩৫-৩৬ ডিগ্রিতে। বিকেলের পর থেকে হাওয়া বইলেও সকাল থেকেই চড়চড়িয়ে বাড়ছে পারদ (Summer Tips)। আলিপুর আ

Summer Tips: সকাল থেকেই চড়া রোদ, কড়া গরম, বাঁচতে কী করবেন, কী করবেন না

শেষ আপডেট: 11 April 2022 10:43

দ্য ওয়াল ব্যুরো:‌ এপ্রিল পড়তেই ‘‌দারুণ অগ্নিবাণে’‌ বিদ্ধ শহরবাসী। সকাল আটটা বাজতে না বাজতেই চড়া রোদ। একটু বেলা গড়ালেই হাওয়া গরম। পারদ সটান ৩৫-৩৬ ডিগ্রিতে। বিকেলের পর থেকে হাওয়া বইলেও সকাল থেকেই চড়চড়িয়ে বাড়ছে পারদ (Summer Tips)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, সোমবার সকাল এগারোটায় কলকাতার তাপমাত্রা ছিল ৩‌‌৪.‌‌২ ডিগ্রি সেলসিয়াস।

রাস্তায় একটু হেঁটেই গলদঘর্ম হয়ে ক্লান্ত হয়ে পড়ছেন বহু মানুষ। কাজের জন্য রোদ উপেক্ষা করেই বোরোতে হচ্ছে যাঁদের, এই অবস্থায় শরীর সুস্থ রাখতে তাঁদের নিতে হবে বাড়তি উদ্যোগ। রোদে-গরমে বেরিয়ে সবথেকে বেশি যে বিপদের শিকার হতে হয় মানুষকে তা হল সানস্ট্রোক বা হিটস্ট্রোক। এছাড়াও যাদের উচ্চরক্তচাপ বা মাইগ্রেন থাকলে একটু রোগেই সমস্যা শুরু হয়। বেড়ে যায় হৃদরোগের ঝুঁকিও। কিন্তু একান্তই গরমে বাইরে বেরোতে হলে যে জিনিসগুলো সঙ্গে রাখতেই হবে তা হল—

১‌‌‌‌.‌ ছাতা:‌ বাইরে বেরোতে হলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা। পরুন রোদচশমাও। বিশেষ করে ষাটোর্ধ্ব ব্যক্তি, অন্তঃসত্ত্বা মহিলা ও স্থুলতার সমস্যায় আক্রান্ত মানুষেরা রোদে বেশিক্ষণ থাকবেন না।

২.সঠিক পোশাক:‌ দিনের বেলা বাইরে বেরোলে অবশ্যই হালকা সুতির পোশাক সবচেয়ে কার্যকর। যাঁরা সারাদিন বাইরে কাজ করেন, তাঁদের ক্ষেত্রে সুতি খুবই আরামদায়ক হবে। রঙও হতে হবে হালকা। কারণ হালকা রঙ রোদের কষ্ট কিছুটা কমাবে। আঁটোসাঁটো পোশাক গরমে এড়িয়ে চলতে হবে।

৩.‌ শীতাতপ জায়গা বাইরে বেরোতে হলে:‌ অফিস বা বাড়িতে হঠাৎ এসি থেকে বেরিয়েই রোদে যাবেন না। আবার রোদ থেকেই সঙ্গে সঙ্গে এসিতে ঢোকাও উচিত নয়। কারণ এক্ষেত্রে উষ্ণতার একটা বড় হেরফের শরীরের ক্ষতি করতে পারে। তাই রোদ থেকে এসে ছায়ায় কয়েক মিনিট দাঁড়িয়ে তাঁরপর এসিতে ঢোকা উচিত। আবার এসি থেকে রোদে যেতে হলেও কিছুক্ষণ ছায়ায় দাঁড়িয়ে যাওয়া উচিত।

৪.‌ জলের পরিমাণ বজায় রাখা:‌ এসময় সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস শরীরে জলের পরিমান ঠিক রাখা। কারণ রোদে শরীর দ্রুত শুকিয়ে যায়। তাই সঙ্গে জল রাখতে হবে সবসময়। খুব ঠাণ্ডা জল না খাওয়াই ভালো। জলের পাশাপাশি নুন–চিনির জলও খাওয়া দরকার। ডাবের জল খুবই উপকারী গরমে। কিন্তু অপকার করবে ঠাণ্ডা পানীয়, কফি ও মদ। সেইসঙ্গে নিয়মিত স্নানও করতে হবে। না হলে ত্বক ডিহাইড্রেটেড হয়ে বিভিন্ন সমস্যা হতে পারে।

৫.‌ সময়ে খাওয়া:‌ একবারে বেশি খাওয়া বন্ধ রাখতে হবে গরমে। অল্প অল্প করে তিন–চারবার খাওয়া উচিত। বেশি তৈলাক্ত ও মশলাদার খাবার এড়িয়ে যাওয়াই ভাল।

নদিয়া সীমান্তে ত্রাস 'অপু'! পাচার চক্রের মূল হোতাকে হন্যে হয়ে খুঁজছে বিএসএফ


```