Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরমের ছুটিতে পাহাড়ে যাওয়ার বিশেষ ট্রেন, কবে কখন ছাড়বে জানাল রেল

আবহাওয়া গরম, তার ওপর সামনেই লোকসভা নির্বাচন। এমন এক পরিবেশে অনেকেরই ঘরে মন টিকছে না।

গরমের ছুটিতে পাহাড়ে যাওয়ার বিশেষ ট্রেন, কবে কখন ছাড়বে জানাল রেল

ফাইল চিত্র

শেষ আপডেট: 11 April 2024 17:46

দ্য ওয়াল ব্যুরো: গরম পড়ে গেছে। আর বছরের এই সময়টায় অধিকাংশের মন ঘুরু ঘুরু করে। কিন্তু সকলেই চাইলে ঘুরতে যেতে পারেন না। তার সবথেকে বড় কারণ সময় মতো ট্রেনের টিকিট না পাওয়া। তৎকালেও যে টিকিটের ফোয়ারা ছোটে এমনটা নয়। এতএব, অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান বাতিল করে কাজেই মনে দেন। এবার এই সমস্যার সমাধান করল পূর্ব রেল। 

আবহাওয়া গরম, তার ওপর সামনেই লোকসভা নির্বাচন। এমন এক পরিবেশে অনেকেরই ঘরে মন টিকছে না। ফাঁকতালে পৌঁছে যেতে ইচ্ছে করছে কোনও পাহাড়ের কোলে বা, ঘন জঙ্গলে। টিকিটের সমস্যা মিটিয়ে সেই সুযোগ করে দিচ্ছে রেল। গরমে ঘুরতে যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। চলতি মাসেই শুরু হচ্ছে এই ট্রেনের পরিষেবা, চলবে জুন মাস পর্যন্ত। 

উত্তরবঙ্গ যাওয়ার এই বিশেষ ট্রেন শুক্রবার অর্থাৎ ১২ এপ্রিল থেকে যাত্রা শুরু করবে। তা চলবে ২৯ জুন পর্যন্ত। ট্রেনটি প্রতি শুক্রবার শিয়ালদহ স্টেশন থেকে জাগি রোড পর্যন্ত চলবে যা দাঁড়াবে এনজেপি স্টেশনেও। 

রেলের তরফে জানানো হয়েছে, প্রতি সপ্তাহে শুক্রবার সকাল ৯ টায় ছাড়বে এই বিশেষ ট্রেন। নিউ জলপাইগুড়ি স্টেশনে সেটি পৌঁছবে সন্ধ্যা ৭:১০ মিনিটে। অন্যদিকে, শিয়ালদহ আসার ট্রেনটি প্রতি শনিবার জাগি রোড থেকে ছাড়বে দুপুর ১টায়। সেটি রাত সাড়ে ১২টায় এনজেপি পৌঁছে পরের দিন দুপুর ১টায় কলকাতায় পৌঁছবে। 

জাগি রোড অসমের মধ্যে পড়ে। তাই এই বিশেষ ট্রেন করে সহজেই দক্ষিণবঙ্গের মানুষ উত্তরবঙ্গে তো বটেই, পড়শি রাজ্যেও ঘুরতে যেতে পারবে। গরমের এই তিন মাস এই ট্রেন যে বহু ভ্রমণপিপাসুর মুখে হাসি ফোটাবে তা বলাই যায়। 


```