Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুমিত্রা সেন সংকটজনক, নিউমোনিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি শিল্পী

দ্য ওয়াল ব্যুরো: সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন (Sumitra Sen)। জানা গেছে, নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে লড়াই করছেন তিনি। সুমিত্রা সেনের মেয়ে শ্রাবণী সেন জানিয়েছেন, ২১ ডিসেম্বর থেকে বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন তা

সুমিত্রা সেন সংকটজনক, নিউমোনিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি শিল্পী

শেষ আপডেট: 1 January 2023 17:01

দ্য ওয়াল ব্যুরো: সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন (Sumitra Sen)। জানা গেছে, নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে লড়াই করছেন তিনি।

সুমিত্রা সেনের মেয়ে শ্রাবণী সেন জানিয়েছেন, ২১ ডিসেম্বর থেকে বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর মা। ফুসফুসে নিউমোনিয়ার প্যাচ রয়েছে তাঁর। এই বছরের মার্চ মাসেই ৯০ বছর বয়স হবে প্রবীণ শিল্পীর। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতা কাবু করেছে তাঁকে, গানের অনুষ্ঠান, রেকর্ডিং থেকে দূরেই রয়েছেন তিনি।

গতমাসে আচমকাই ঠান্ডা লেগে যায় বৃদ্ধা সুমিত্রা সেনের। শ্রাবণী জানিয়েছেন, জ্বরের পাশাপাশি বুকে সর্দি বসে যায় তাঁর মায়ের। শুরু হয় শ্বাসকষ্টও। পরিস্থিতি খারাপ হওয়ায় মাকে ভর্তি করেন হাসপাতালে।

তবে দিন দশেক পার করার পরে অবস্থা আরও সংকটজনক হয়েছে শিল্পীর। রাইলস টিউব দিয়ে খাওয়াতে হচ্ছে তাঁকে। সারছে না সংক্রমণ। নতুন বছরে তিনি সেরে উঠুন এই শুভেচ্ছাই নিরন্তর জানাচ্ছেন শিল্পীর ভক্ত-অনুরাগীরা।

বিয়ের পরে প্রথম পিরিয়ড, 'সতী মঙ্গল ব্রত' পালন নববধূর! বিতর্ক 'নিম ফুলের মধু' সিরিয়াল নিয়ে


```