Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দল বদলে তৃণমূলে যাওয়া সুমনের নামও রয়েছে জাতীয় সঙ্গীত অবমাননা মামলায়! কটাক্ষ শুভেন্দুর

বৃহস্পতিবারও বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে বিধানসভা।

দল বদলে তৃণমূলে যাওয়া সুমনের নামও রয়েছে জাতীয় সঙ্গীত অবমাননা মামলায়! কটাক্ষ শুভেন্দুর

শেষ আপডেট: 30 November 2023 20:42

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বিজেপির ১২ জন বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছে তৃণমূল। সূত্রের খবর, হাইকোর্ট থেকে বিরোধী দলনেতাকে রক্ষাকবচ দেওয়ায় শুভেন্দু বাদে বাকি ১১ জনের নামে এফআইআর রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 এফআইআরে বিজেপির কোন ১১ জন বিধায়কের নাম রয়েছে, বৃহস্পতিবার এ বিষয়ে বলতে গিয়ে শুভেন্দুর কটাক্ষ, “সুমন কাঞ্জিলালেরও নাম রয়েছে! কী হবে সুমনের?

কে এই সুমন? একুশের বিধানসভা ভোটে আলিপুরদুয়ার থেকে জয়ী হয়েছিলেন সুমন কাঞ্জিলাল। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এহেন সুমনের নাম তৃণমূলের এফআইআর তালিকায় থাকায় গুঞ্জন শুরু হয়, সুমন কি ফের বিজেপিতে ফিরলেন। পরে জানা যায়, না তিনি তৃণমূলেই আছেন। ভুলবশত অভিযোগে তার নাম উঠে গেছে। 

তৃণমূলের দায়ের করা অভিযোগ পত্রে নাম রয়েছে খড়গপুরের বিজেপি সাংসদ হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের। কটাক্ষের সুরে শুভেন্দু বলেন, "এমএলএ এর নামও জানে না। চন্দনা বাউড়িকে চন্দ্রানী লিখেছে। হিরন্ময় চট্টোপাধ্যায় বুধবার বিধানসভাতেই ছিল না। তারও নাম রয়েছে। আর সুমন কাঞ্জিলালের কী হবে?"

এব্যাপারে জানতে চাওয়া হলে শাসকদলের তরফে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “এ বিষয়ে আমার কিছু বলার নেই। স্পিকার বিষয়টা দেখছেন।”

স্পিকার বলেন, “যদি এফআইআরে ভুল করে কারও নাম থেকে থাকে সেটা বাদ যাবে। যদি হিরণের নাম এসে থাকে, আর উনি যদি অনুপস্থিত ছিলেন তাহলে এটা নিয়ে এত কথার কী আছে। উপস্থিত না থাকলে তো ওঁনার অ্যালিবাই থাকবে।”

বুধবার বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছিল বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। বুধবার বিকেলে বিধানসভায় তৃণমূলের ধর্না কর্মসূচির শেষে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল। সেই সময় বিধানসভার বারন্দায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। তৈরি হয় চরম বিশৃঙ্খলার পরিবেশ।

বৃহস্পতিবারও বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে বিধানসভা। স্পিকার বলেন, “তৃণমূলের ধর্না কর্মসূচি বানচাল করতে বিজেপির বিধায়করা থালা, বাঁশি, খঞ্জনি নিয়ে  বিশৃঙ্খলা তৈরি করছিল। অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়া হবে।” যদিও এব্যাপারে শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```