Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

প্রয়াত হলেন ওমানের সুলতান কাবুস বিন সৈয়দ

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন ওমানের সুলতান কাবুস বিন সৈয়দ। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। শনিবার তাঁর মৃত্যুর খবর ঘোষণা করে করেছে সেদেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তাঁর মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রক্তপাতহীন ক্

প্রয়াত হলেন ওমানের সুলতান কাবুস বিন সৈয়দ

শেষ আপডেট: 11 January 2020 02:35

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন ওমানের সুলতান কাবুস বিন সৈয়দ। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। শনিবার তাঁর মৃত্যুর খবর ঘোষণা করে করেছে সেদেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তাঁর মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রক্তপাতহীন ক্যু করে ১৯৭০ সালে ক্ষমতা দখল করেন পাশ্চাত্যপন্থী কাবুস। এব্যাপারে ওমানের পূর্বতম ঔপনিবেশিক শক্তি ব্রিটেনের সাহায্য তিনি নিয়েছিলেন। কাবুসের কোনও সন্তান নেই, তাঁর উত্তরসূরী কে হবেন সেকথা তিনি ঘোষণাও করেননি। ১৯৯৬ সালে একটি নিয়ম করে ঘোষণা করা হয় যে সিংহাসন শূন্য হওয়ার তিন দিনের মধ্যে শাসকের পরিবারই উত্তরাধিকারী নির্ধারণ করবে। নির্ধারিত সমযের মধ্যে যদি কেউ উত্তরাধিকারী বেছে না নিতে পারেন তা হলে একটি বন্ধ খামে রাখা চিঠিতে সুলতান যাঁকে উত্তরাধিকারী বলে জানিয়ে রেখে গেছেন তাঁর নাম ঘোষণা করবেন সেনা ও নিরাপত্তা আধিকারিক, সুপ্রিম কোর্টের প্রধানরা এবং সে দেশের সংসদের যে দু’টি কক্ষ আছে তার দুই প্রধান। সে দেশের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে সরকারি তো বটেই, বেসরকারি ক্ষেত্রেও শোক পালন করা হবে।

```