Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিবুর দায়িত্ব সামলাবেন সুকুমার মাহাত, সন্দেশখালির কর্মিসভার পরেই সিদ্ধান্ত

রবিবার সন্দেশখালিতে পৌঁছে ছিল তৃণমূলের প্রতিনিধিদল। সেখানেই বৈঠক করে বড় সিদ্ধান্ত নিল তৃণমূল। এবার শিবুর অনুপস্থিতিতে সন্দেশখালি-২ ব্লকের সভাপতির দায়িত্ব সামলাবেন বিধায়ক সুকুমার মাহাত। এমনটাই জানিয়ে দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু।

শিবুর দায়িত্ব সামলাবেন সুকুমার মাহাত, সন্দেশখালির কর্মিসভার পরেই সিদ্ধান্ত

শেষ আপডেট: 18 February 2024 17:25

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রবিবার সন্দেশখালিতে পৌঁছে ছিল তৃণমূলের প্রতিনিধিদল। সেখানেই বৈঠক করে বড় সিদ্ধান্ত নিল তৃণমূল। এবার শিবুর অনুপস্থিতিতে সন্দেশখালি-২ ব্লকের সভাপতির দায়িত্ব সামলাবেন বিধায়ক সুকুমার মাহাত। এমনটাই জানিয়ে দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। 

তিনি জানিয়েছেন, মামলার অগ্রগতি দেখেই শিবুরকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁরা। আপতত তাঁর অনুপস্থিতিতে সন্দেশখালি ২ ব্লকে দায়িত্ব সামলাবেন সুকুমার মাহাত। ইতিমধ্যে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখতে একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে তৃণমূল। সেই কমিটিতে রয়েছেন গৌর রায়, অষ্টমী দাস, গণেশ দাস। অশান্তি প্রবণ এলাকার বাড়ি বাড়ি ঘুরে অভিযোগের কথা শুনবেন। গুরুতর অভিযোগ পেলে সেগুলি নথিভুক্ত হবে, তারপর সমস্ত দিক খতিয়ে দেখা হবে। 
 

রবিবার সন্দেশখালি ১ নম্বর ব্লকের চেহারা অঞ্চলে গিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব প্রতিনিধিরা। এই প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রী সুজিত বসু ও বীরবাহা হাঁসদা, পার্থ ভৌমিক। সেখানে একটি বিশাল কর্মিসভার আয়োজন করা হয়। ওই কর্মিসভায় সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত সহ ১৬ টি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার তৃণমূল নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। আগামী লোকসভা নির্বাচনে শাসকদল সন্দেশখালিতে কী রণনীতি অবলম্বন করা হবে, তা নিয়েই কর্মীদের সঙ্গে আলোচনা হয়। সন্দেশখালিকে স্বাভাবিক ছন্দে ফেরাতে বঞ্চিতদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। ইতিমধ্যে নামের তালিকা তৈরির কাজ শুরু হয়ে গেছে।   

এদিন সুজিত বসু বলেন, "নেতৃত্বের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা গ্রেফতার হয়েছে। আমরা কারও মুখ বন্ধ করিনি, আমরা সন্দেশখালি মানুষের কথা শোনার জন্যই যাচ্ছি। ১৬ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি গ্রাম পঞ্চায়েতের দু-একটা বুথে এই ঘটনা ঘটেছে। মানুষ আমাদের পাশে আছে, তা আগামী দিন সন্দেশখালিতে জনসভার মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দেব।"


```