Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর ছবি দিয়েও জালিয়াতি! মহিলাদের বিনা সুদে ঋণের পোস্টার বিতর্কে সাফাই সুকান্তর

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ভাইরাল হয়েছে, যা সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

মুখ্যমন্ত্রীর ছবি দিয়েও জালিয়াতি! মহিলাদের বিনা সুদে ঋণের পোস্টার বিতর্কে সাফাই সুকান্তর

ভাইরাল পোস্টারের ছবি

শেষ আপডেট: 6 January 2025 20:55

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের বিনা সুদে ঋণ দেওয়া হবে ৪০ লাখ টাকা! এমনই আর্জি জানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুনতে একটু অবাক লাগলেও এমনটাই হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ভাইরাল হয়েছে। যা সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। যদিও সুকান্তর অভিযোগ তাঁর নাম ও ছবি ব্যবহার করে সাইবার প্রতারণা করা হচ্ছে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই নিজেই পুলিশের দ্বারস্থ হয়েছেন বালুরঘাটের সাংসদ। স্পষ্ট জানিয়েছেন “শুধু আমি নয়, অন্যান্য মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি দিয়েও এমন জালিয়াতি করা হচ্ছে।” 

ভাইরাল পোস্টে আরও লেখা হয়েছে, ‘প্রতি মাসে মাত্র ৫৫৯ টাকা দিলেই এই ঋণ পাওয়া যাবে। এর জন্য অতিরিক্ত এক টাকাও দিতে হবে না। এই পোস্টের সঙ্গেই দেওয়া রয়েছে সুকান্ত মজুমদারের ছবি। পোস্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা এক নজরে দেখলেই মনে হবে এটা কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্পের বিজ্ঞাপন। যার প্রচার করছেন সুকান্ত মজুমদার

পুলিশ সুপারকে লিখিত অভিযোগ সুকান্তর

যে পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে সেটি আসলে একটি অ্যাপে ঢোকার গেটওয়ে। পোস্টটির মধ্যে ক্লিক বাটনও আছে। তাতে ক্লিক করলে একটি অ্যাপ ইনস্টল হয়ে যাচ্ছে। তারপর ঋণ নেওয়ার সমস্ত প্রক্রিয়া করতে হবে

বিষয়টি জানাজানি হতেই দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তলকে চিঠি দেন সাংসদ সুকান্ত মজুমদার। অবিলম্বে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। ডিজিটাল জালিয়াতি রুখতে লাগাতার সতর্কবার্তা প্রচার করছে কেন্দ্রীয় সরকার। এবার সেখানে বিজেপির মন্ত্রীর নাম জড়াতেই শুরু হল বিতর্ক।


```