Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

থানা ঘেরাওয়ে অনড় বিজেপি! ধৃত মহিলাকর্মীদের ছাড়াতে রাস্তায় সুকান্ত

বিজেপির থানা ঘেরাও নিয়ে রণক্ষেত্র হয়ে উঠেছিল ব্যারাকপুর। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সমেত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ। এ। 

থানা ঘেরাওয়ে অনড় বিজেপি! ধৃত মহিলাকর্মীদের ছাড়াতে রাস্তায় সুকান্ত

শেষ আপডেট: 29 January 2024 18:54

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিজেপির থানা ঘেরাও নিয়ে রণক্ষেত্র হয়ে উঠেছিল ব্যারাকপুর। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে রাজ্য বিজেপির মহিলা মোর্চার  সভানেত্রী ফাল্গুনী পাত্র সমেত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ। এরপরেই ওই মহিলা কর্মীদের ছাড়াতে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অনেকে আবার রাস্তা উপর শুয়েও পড়লেন। 

বিজেপির নেতা বলেন, ''সোজা আঙ্গুলে ঘি না উঠলে, আঙুল বেঁকা করতে হয়। পুলিশ অন্যায়ভাবে কয়েকজন মহিলাকর্মীকে গ্রেফতার করেছে। যাঁদের উপর অত্যাচার হল, তাঁদেরই লকআপে পুরেছে। আমরা ওই মহিলাকর্মীদের ছাড়াতে এই অবস্থান বিক্ষোভে বসেছি। পুলিশ যতক্ষণ না মহিলাদের ছাড়বে ততক্ষণ আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব।''

বিজেপির থানা ঘেরাও কর্মসূচি নিয়ে সোমবার দুপুর থেকে দফায় দফায় উত্তপ্ত ছিল ব্যারাকপুর। বিজেপি কর্মীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের। সুকান্ত মজুমদারের নেতৃত্বে চলা ঘেরাও কর্মসূচিতে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করতে দেখা যায়। জলকামান ছোড়া হয়। পুলিশের লাঠির আঘাতে অনেকে জখম হয়েছে বলে বিজেপির অভিযোগ। তাঁদের বিএনরায় হাসপাতালে চিকিৎসা চলছে। বিক্ষোভের পরে হাসপাতালে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখান থেকে ফেরার পরেই কর্মীদের নিয়ে টিটাগড় থানা ঘেরাও করেন তিনি। 

বিটি রোডের ধারে বিজেপির বিক্ষোভ ও ধর্নার জন্য নিত্যযাত্রীরা মুশকিলে পড়েছেন। অফিস থেকে বাড়ি ফেরার পথে অনেকেই আটকে পড়েছেন। বহু বাস ও গাড়ি ঘুরপথে নিয়ে যাওয়া হচ্ছে।


```