Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

যাদবপুর-কাণ্ডে ‘প্রশাসনিক মদত’-এর অভিযোগ সুকান্তর, 'ওটা রাজ্যপালের অধীনে', খোঁচা ব্রাত্যর

দ্য ওয়াল ব্যুরো: যাদপুরের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ‘বাংলা জুড়ে ঘটে চলা হিংসার ঘটনার প্রতিফলন’ বলেই বৃহস্পতিবার সন্ধেয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে মন্তব্য করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ছেলের খুনীদের শাস্তি

যাদবপুর-কাণ্ডে ‘প্রশাসনিক মদত’-এর অভিযোগ সুকান্তর, 'ওটা রাজ্যপালের অধীনে', খোঁচা ব্রাত্যর

শেষ আপডেট: 11 August 2023 08:41

দ্য ওয়াল ব্যুরো: যাদপুরের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ‘বাংলা জুড়ে ঘটে চলা হিংসার ঘটনার প্রতিফলন’ বলেই বৃহস্পতিবার সন্ধেয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে মন্তব্য করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ছেলের খুনীদের শাস্তি চেয়ে এদিনই থানায় এফআইআর করেছেন স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু। এবার এই বিষয়ে তরজায় জড়াল শাসক ও বিরোধী শিবির (Sukanta about Jadavpur death case)।

স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় ‘প্রশাসনিক মদতে’র অভিযোগে টুইটে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta about Jadavpur death case)।

টুইটে সুকান্ত লিখেছেন, “প্রশাসনিক মদত ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূল, এসএফআই, ডিএসএফের মত ছাত্র সংগঠনগুলো কোনওদিন র‍্যাগিং এর মত ঘৃণ্য অপরাধ চালাতে পারে না। স্বপ্নদীপকে নিজের প্রাণ দিয়ে তার মূল্য দিতে হল…আমি তার পরিবারকে সকল প্রকার আইনি সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছি..এই দুঃখের মুহূর্তে তাদের পাশে আছি।”

স্বপ্নদীপের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে টুইট করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অন্য একটি টুইটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আনা অভিযোগের জবাবও দিয়েছেন ব্রাত্য। বিজেপিকে আক্রমণ করে তিনি লিখেছেন, ‘চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে।‘ টুইটে ব্রাত্য লিখেছেন, 'বিজেপি যাই ঘটে তাকেই রাজ্যের ব্যর্থতা বলে চালানোর চেষ্টা করে। সুকান্ত মজুমদার ভুলে গিয়েছেন, যাদপুর বিশ্ববিদ্যালয় রাজ্যপালের নিয়ন্ত্রণে। তাই সেখানে কোনও ঘটনা ঘটলে রাজ্যপালেরও দায় থাকে। রাজনৈতিক উদ্দেশে টুইট করার জন্য ওরা সবকিছুই রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেয়।’

নিজের যুক্তির স্বপক্ষে ব্রাত্য আরও লিখেছেন, ‘এই যে আমি টুইট করছি, লেখায় কোনও ভুল থাকলে বিজেপি তাতেও রাজ্য সরকারের ব্যর্থতাই খুঁজবে!’

বুধবার রাতে হস্টেলের তিনতলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর। ঘটনার জেরে তোলপাড় পড়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কীভাবে হস্টেলের বারান্দা থেকে পড়ে গেলেন স্বপ্নদীপ, তা নিয়েই রহস্য দানা বাঁধছে। কেউ বলছেন স্বপ্নদীপ ঝাঁপ দিয়েছেন, কেউ আবার বলছেন ভয়ঙ্কর র‍্যাগিংয়ের শিকার হয়েছেন তিনি। পরিবারের তরফে এদিন অবশ্য সরাসরি খুনের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার সন্ধেয় ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যপালও। এবার তরজায় জড়াল শাসক ও বিরোধী শিবির।

আরও পড়ুন: স্বপ্নদীপের বাবা খুনের অভিযোগ দায়ের করলেন যাদবপুর থানায়, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ


```