Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুজিত বিবেকানন্দর জন্মদিন পালন করবেন ঠিক করেছিলেন, ইডি যেতে দিল না

প্রতিবার সুজিতের উদ্যোগে লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে স্বামী বিবেকানন্দর জন্মতিথি পালনের অনুষ্ঠান সাড়ম্বরে হয়। সুজিত বসুর চেয়ার ফাঁকা রেখেই শ্রীভূমি ক্লাবের অন্য সদস্যরা স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন করলেন। 

সুজিত বিবেকানন্দর জন্মদিন পালন করবেন ঠিক করেছিলেন, ইডি যেতে দিল না

শেষ আপডেট: 12 January 2024 17:19

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় শাসক দলের যে সব জনপ্রিয় নেতা রয়েছে, দমকল মন্ত্রী সুজিত বসু তাঁদের একজন। রাজ্য জুড়ে তাঁর গ্রহণযোগ্যতা বা অনুগামী হয়তো নেই। তবে লেক টাউন এলাকায় সুজিত জনপ্রিয়। সারা বছর এলাকার মানুষকে মেলা, খেলা, উৎসব, পার্বণ, বুর্জ খলিফায় মাতিয়ে রাখেন এই নেতা ও মন্ত্রী। 

প্রতিবার সুজিতের উদ্যোগে লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে স্বামী বিবেকানন্দর জন্মতিথি পালনের অনুষ্ঠান সাড়ম্বরে হয়। একদা সিপিএমের নেতা ও মন্ত্রী সুভাষ চক্রবর্তীর অত্যন্ত আস্থাভাজন ছিলেন সুজিত। সুভাষ চক্রবর্তী যেমন খেলা ও সাংস্ক়ৃতিক অনুষ্ঠান দিয়ে মানুষকে জুড়ে জুড়ে রাখার চেষ্টা করতেন, সুজিত ঠিক তেমনটাই করেন। 

শুক্রবার স্বামীজির জন্ম বার্ষিকী পালনের জন্য লেকটাউনে মঞ্চ বাঁধা হয়েছিল। ঠিক ছিল, দমকল মন্ত্রী তথা পাড়ার সুজিত দা সেখানে যাবেন। কিন্তু এদিন সাত সকালে সুজিত বসুর বাড়িতে কলিং বেল বাজিয়ে ঢুকে পড়েন ইডির গোয়েন্দারা। গোটা এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে ‘দাদার বাড়িতে ইডি ঢুকেছে’। ফলে লেকটাউনের বিগ বেন চত্বর থেকে শুরু করে আশপাশের সমস্ত এলাকা প্রায় থমথমে হয়ে যায়।  

সূত্রের খবর, এদিন তদন্তকারী অফিসারদের সুজিত তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচির কথাও বলেন। কিন্তু আধ ঘণ্টার জন্য তাঁকে বাড়ি ছেড়ে বেরোতে দেওয়া হয়নি। মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়। 

বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষ্যে শ্রীভূমি ক্লাব ছাড়াও এদিন সকাল ১০ টা থেকে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সুজিতের অনুষ্ঠান ছিল। মন্ত্রীর যে বাড়িতে ইডি হানা দিয়েছে তার ঠিক মাত্র ৫০০ মিটারের মধ্যেই একটি বড় অনুষ্ঠান ছিল। সেখানেও প্রধান অতিথি হিসাবে সুজিতের আসার কথা ছিল। সেই মতো প্রস্তুত ছিল মঞ্চ সহ অনুষ্ঠানের সমস্ত আয়োজন। কিন্তু ইডি হানার কারণে বাড়ি থেকে বেরোনার উপায় নেই মন্ত্রীর। দেখা গেল মঞ্চে সুজিত বসুর চেয়ার ফাঁকা রেখেই শ্রীভূমি ক্লাবের অন্য সদস্যরা স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন করলেন। 

সুজিতের এক অনুগামীদের কথায়, প্রতিবারই সুজিত বসু এই অনুষ্ঠানে থাকেন। দাদাকে ছাড়া অনুষ্ঠান যেন অসম্পূর্ণ। তাছাড়া আজকের দিনে কেন্দ্রীয় বাহিনী এমনভাবে এলাকা ঘিরে ফেলেছে, দেখে মনে হচ্ছে যেন এলাকায় ভোট হচ্ছে। 

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ধৃত অয়ন শীলের অফিস তল্লাশিতে কম্পিউটারে একটি ফোল্ডার পেয়েছিলেন তাঁরা। তাতে কাদের কাছে কত টাকা গেছে, সেই সংক্রান্ত কোডনেমের তালিকা ছিল। সেই সূত্র ধরে অয়ন শীলকে জেরা করেই উঠে এসেছে সুজিত বসুর নাম। তার পর এদিন তাঁর বাড়িতে তল্লাশিতে নেমেছেন ইডির গোয়েন্দারা।


```