Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শ্রীভূমিতে বেশি ভিড় হলে আলো বন্ধ রাখছি, আবার জ্বালছি, নইলে সামলানো যাচ্ছে না: সুজিত

পুলিশ জোর করে আলোর খেলা বন্ধ করে দিয়েছে, তেমনটা নয়।

শ্রীভূমিতে বেশি ভিড় হলে আলো বন্ধ রাখছি, আবার জ্বালছি, নইলে সামলানো যাচ্ছে না: সুজিত

শেষ আপডেট: 20 October 2023 12:51


দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের স্মৃতি ফিরে এল কি!

কলকাতার অন্যতম নামী পুজো হল দমকলমন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। বছর দুয়েক আগে দুবাইয়ের বিখ্যাত বুর্জ খলিফার অনুকরণে মণ্ডপ তৈরি হয়েছিল শ্রীভূমিতে। অভিনব সেই মণ্ডপ এবং লাইট অ্যান্ড সাউন্ড শো-এর আকর্ষণে আক্ষরিক অর্থে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন শ্রীভূমিতে। ভিড়ের কারণে কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছিল ভিআইপি রোড। শুধু ভিড়ই ভিলেন নয়, সেই আলোর খেলায় অদূরেই কলকাতা বিমানবন্দর থেকে বিমান ওঠানামা করতেও সমস্যা হচ্ছিল বলে জানা গিয়েছিল। তারপরেই অষ্টমীর রাতে একপ্রকার বাধ্য হয়ে হেভিওয়েট নেতার এই পুজোয় মানুষের প্রবেশ বন্ধ করে দিয়েছিল পুলিশ। 

শ্রীভূমির পুজোয় এবারের থিম ডিজনিল্যান্ড। শুক্রবার সবে ষষ্ঠী, কিন্তু তার আগেই শ্রীভূমিতে প্রতিমা দর্শনের জন্য কাতারে কাতারে মানুষ ভিড় করতে শুরু করেছিল। সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে, প্রতিপদ থেকেই তিল ধারণের জায়গা নেই শ্রীভূমির মণ্ডপে। এমনকী, স্বেচ্ছাসেবকরা একটু ছাড় দিলেই আগেভাগে ঠাকুর দেখতে রীতিমতো দৌড় প্রতিযোগিতা শুরু করে দিয়েছিলেন মানুষজন। তারপরেই শোনা যায়, পঞ্চমীর রাতেই নাকি ফের শ্রীভূমির পুজোয় লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করে দিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট। 

পুজোর উদ্যোক্তা সুজিত বসু সেকথা স্বীকার করেননি। তাঁর দাবি, পুলিশ জোর করে আলোর খেলা বন্ধ করে দিয়েছে, তেমনটা নয়। মমতার মন্ত্রীর দাবি, তাঁদের পুজো দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। 'পুজোয় মানুষকে আনন্দ দেওয়াই আমাদের লক্ষ্য। মানুষের যাতে সমস্যা না হয় সে কথা মাথায় রেখে আমরা নিজেরাই আলোটা বেশি ভিড় হলে বন্ধ রাখছি। আবার কখনও জ্বালাচ্ছি। পুলিশ বন্ধ করে দিয়েছে এমন ব্যাপার নয়। আমাদের সঙ্গে পুলিশের কথা হয়েছে, উভয়ে মিলেই এটা করছি। ভিড় নিয়ন্ত্রণ করতে কিছুক্ষণ ছাড়া ছাড়া আলো জ্বালানো হচ্ছে,' জানিয়েছেন সুজিত বসু। 

তিনি আরও জানিয়েছেন, পঞ্চমীর রাতে লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ হয়ে যাওয়ার খবর সত্যি নয়। ভিড় সামলাতে কিছুক্ষণের জন্য বন্ধ করা হয়েছে। ষষ্ঠীর সন্ধেয় ফের আলো জ্বলবে।


```