Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাজিরা দেওয়ার কথা থাকলেও আদালতে এলেন না 'কালীঘাটের কাকু', জেল থেকে গেল অসুস্থতার রিপোর্ট

নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত অনেকেই জামিন পেয়ে গেছেন। তবে পার্থ চট্টোপাধ্যায়ের মতো জামিন হয়নি সুজয়কৃষ্ণ ভদ্রেরও।

হাজিরা দেওয়ার কথা থাকলেও আদালতে এলেন না 'কালীঘাটের কাকু', জেল থেকে গেল অসুস্থতার রিপোর্ট

সুজয়কৃষ্ণ ভদ্র

শেষ আপডেট: 29 November 2024 15:27

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সিবিআই-এর বিশেষ আদালতে 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি। অসুস্থ বলেই হাজিরা দিতে পারেননি বলে জানানো হয়েছে। সেই মতো প্রেসিডেন্সি জেল থেকে তাঁর মেডিক্যাল রিপোর্ট পাঠানো হয়েছে আদালতে। 

নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত অনেকেই জামিন পেয়ে গেছেন। তবে পার্থ চট্টোপাধ্যায়ের মতো জামিন হয়নি সুজয়কৃষ্ণ ভদ্রেরও। শুক্রবার হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ সন্তু গঙ্গোপাধ্যায়কেও আদালতে হাজির করানো হয়েছিল। কিন্তু 'কালীঘাটের কাকু' উপস্থিত হননি। বেলা ১২টার মধ্যে তাঁকে হাজির করানোর নির্দেশ দিয়েছিল আদালত। 

সুজয়কৃষ্ণ ভদ্রের ঠিক কী হয়েছে? জেল কর্তৃপক্ষের তরফে আগে আদালতে জানানো হয়েছিল তাঁর ডায়রিয়া হয়েছে। তাই তাঁকে আদালতে হাজির করানো সম্ভব নয়। পরে অবশ্য বলা হয়, শুক্রবার আদালতে হাজিরা করানোর পরিস্থিতি হয়েছে। সেই অনুযায়ীই আদালত দুপুর ১২টার মধ্যে তাঁকে হাজির করানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও 'কাকু' আসেননি। পরে জেল কর্তৃপক্ষই জানায়, অসুস্থতার কারণেই তাঁকে হাজির করানো যাচ্ছে না। 

সিবিআই 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। কিন্তু তাঁকে ‘শোন অ্যারেস্ট’ না দেখানো পর্যন্ত তা সম্ভব নয়। আর এই কারণেই তাঁকে সশরীরে আদালতে হাজির হতে হবে। কিন্তু শুক্রবারও তিনি হাজিরা দেননি। এই অবস্থায় সিবিআই-এর দাবি, সুজয়কৃষ্ণ এবং শান্তনুকে জেরা করে আরও জরুরি তথ্য উঠে আসতে পারে। কিন্তু এই হাজিরার বিষয়টির জন্য সেই জেরা পিছিয়ে যাচ্ছে। 

এদিকে ইডির মামলার পর সিবিআই মামলাতেও জামিন পেয়েছেন নিয়োগ কাণ্ডে অন্যতম ধৃত কুন্তল ঘোষ। সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন তিনি।  


```