Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মা সারদার সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা সুজাতার,পাল্টা আক্রমণ সৌমিত্রর

মা সারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বলেন, 'মা সারদার মতন একজনই আছেন, তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'

মা সারদার সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা সুজাতার,পাল্টা আক্রমণ সৌমিত্রর

শেষ আপডেট: 14 March 2024 17:08

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: মা সারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বলেন, 'মা সারদার মতন একজনই আছেন, তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।' তৃণমূল প্রার্থীর এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের পাল্টা উক্তি, উনি পাগলের প্রলাপের মত বক্তব্য রাখছেন। 

বুধবার বিকেলে বাঁকুড়ার ইন্দাস ব্লকে পাট্টা বিলির এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সুজাতা মণ্ডল। অনুষ্ঠানের পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে সুজাতা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে এদিন প্রায় ২৫ জনকে সরকারিভাবে জমির পাট্টা দেওয়া হয়েছে। এতে প্রাপকরা ভীষণ খুশি। তাঁরা বলেছেন, দেওয়ার জন্য একজনই রয়েছেন। মা সারদার মতো হাত খুলে বসে রয়েছেন। তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।"

কেন তিনি মুখ্যমন্ত্রীকে মা সারদার সঙ্গে তুলনা করছেন সেবিষয়ে ব্যাখ্যা দেন সুজাতা। বলেন, "ইন্দাস থেকে জয়রামবাটী অত্যন্ত কাছেই। সেখানেই মায়ের অবস্থান। মা বলতেন, 'যে আমি শরতেরও মা, আমজাদেরও মা।' তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনও ভেদাভেদ করেন না। তিনি সকলের জন্য সমান ভাবে করে যান।"

প্রতিদ্বন্দ্বীর এই উক্তির পাল্টা জবাবে বিজেপি নেতা সৌমিত্র খাঁ বলেন, "উনি পাগলের প্রলাপ বকছেন, বিষ্ণুপুরের মাটিকে কলুষিত করবেন না।" 

এদিন বিষ্ণুপুরে জনসংযোগে বেরিয়েছিলেন সুজাতা। ছিন্নমস্তার মন্দিরে পুজো দিয়ে তিনি কর্মীদের সঙ্গে মিছিল করেন। সেখানে সৌমিত্র খাঁকে অসুর বলেন সুজাতা। তিনি বলেন, "বিষ্ণুপুর লোকসভায় ১০ বছর ধরে যে অসুর রয়েছে, তার থেকে বিষ্ণুপুরকে মুক্ত করার জন্য মন্দিরে পুজো দিয়েছি।" সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছিল বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের প্রচার।


```