Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহিলাদের নিয়ে ফূর্তি করে বেড়ান মাতাল-লম্পট সৌমিত্র! প্রাক্তন স্বামীকে তুলোধনা সুজাতার

এবারের লোকসভা ভোটে বিষ্ণুপুরে তৃণমূলের প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল। বিজেপি যে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে বিষ্ণুপুরে প্রার্থী হিসেবে নাম রয়েছে সৌমিত্র খাঁর।

মহিলাদের নিয়ে ফূর্তি করে বেড়ান মাতাল-লম্পট সৌমিত্র! প্রাক্তন স্বামীকে তুলোধনা সুজাতার

Soumita Kha and Sujata Mondal

শেষ আপডেট: 12 March 2024 18:39

দ্য ওয়াল ব্যুরো: এবারের লোকসভা ভোটে বিষ্ণুপুরে তৃণমূলের প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল। বিজেপি যে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে বিষ্ণুপুরে প্রার্থী হিসেবে নাম রয়েছে সৌমিত্র খাঁর। এতএব, এই কেন্দ্রে শুধু রাজনৈতিক লড়াই নয়, হতে চলেছে দুই প্রাক্তনের লড়াই। ভোটের প্রচার পর্ব এখনও সেভাবে শুরু হয়নি। তবে তার আগে বিষ্ণুপুরের দুই প্রার্থীর মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগের লড়াই শুরু হয়ে গেছে। 

প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর বাঁকুড়ার ময়নাপুর গ্রামে গেছিলেন সৌমিত্র খাঁ। সেখানে তিনি বলেছিলেন, ভোটের সময়ে তৃণমূলের কোনও অত্যাচার সহ্য করা হবে না। তৃণমূল আঘাত করলে চোখ উপড়ে নেওয়া হবে! সৌমিত্রর এই বক্তব্যের পাল্টা দিয়েছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা। তিনি দাবি করে বলেছিলেন, "চোখ উপড়ে নেওয়া, মানুষের মাথা কেটে নেওয়া, হাত-পা ভেঙে দেওয়ার বাইরে উনি কী কাজ করতে পারেন, তা আমার জানা নেই। দীর্ঘদিন এইরকম ভাবে আমাকে ঘরে অত্যাচার করত। তাই প্রাণ ভয়ে আমি বেরিয়ে এসেছি।" এরপর জয়পুর থেকে তিনি আরও বিস্ফোরক অভিযোগ করেছেন সৌমিত্রর বিরুদ্ধে। সুজাতার বক্তব্য, গাড়ি, বাড়ি, সম্পত্তি আর রক্ষিতা নিয়ে ফূর্তি করেছেন তাঁর প্রাক্তন স্বামী! 

সাংসদ হিসেবে সৌমিত্র খাঁ কী কাজ করেছেন সেই নিয়েও প্রশ্ন তুলেছেন সুজাতা। আম নাগরিক হিসেবে বিষ্ণুপুরে যে তিনি যে সাংসদের কোনও সাহায্য পাননি, সেই অভিযোগ করেছেন। তাঁর কথায়, ৫ বছরে ২৫ কোটি টাকা পান একজন সাংসদ। সৌমিত্র ১০ কোটি টাকা খরচের কথা বলেছেন। কোথায় খরচ হয়েছে সেই টাকা, তার হিসেব চেয়েছেন সুজাতা। পাশাপাশি বাকি ১৫ কোটি টাকা কার কাছে রয়েছে, কোন কাজে লেগেছে, সেই প্রশ্নের জবাবও দাবি করেছেন তৃণমূলের প্রার্থী। 

সুজাতা তাঁর প্রাক্তন স্বামীর চরিত্র নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন। সৌমিত্র লম্পট-মাতাল বলেও শ্লেষ উগরে দিয়েছেন সুজাতা। আরও অভিযোগ, সৌমিত্র শুধু মহিলা নিয়ে ফূর্তি করে বেড়ান। মানুষকে ঠকিয়ে তাঁদের থেকে টাকা নেন, তা দিয়ে বিলাসিতা করেন। এই প্রসঙ্গে তাঁর কাছে আরও তথ্য আছে এবং তা তিনি পরে প্রকাশ্যে আনতে পারেন বলেও হঁশিয়ারি দিয়েছেন সুজাতা। 


```