Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কচ্ছপ চাপা পড়েছে প্লাস্টিকের তলায়! পরিবেশ দিবসে বালুশিল্পের মাধ্যমে কী বার্তা দিলেন সুদর্শন

দ্য ওয়াল ব্যুরো: ৫০তম বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে সারা পৃথিবীতে। বিশ্ব উষ্ণায়নের এই পরিস্থিতিতে ৫ই জুন অর্থাৎ আজকের দিনটা যেন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এই বিশেষ দিনে নিজের স্যান্ড ওয়ার্কের মাধ্যম বিশেষ বার্তা দিলেন বিশিষ্ট

কচ্ছপ চাপা পড়েছে প্লাস্টিকের তলায়! পরিবেশ দিবসে বালুশিল্পের মাধ্যমে কী বার্তা দিলেন সুদর্শন

শেষ আপডেট: 5 June 2023 08:33

দ্য ওয়াল ব্যুরো: ৫০তম বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে সারা পৃথিবীতে। বিশ্ব উষ্ণায়নের এই পরিস্থিতিতে ৫ই জুন অর্থাৎ আজকের দিনটা যেন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এই বিশেষ দিনে নিজের স্যান্ড ওয়ার্কের মাধ্যম বিশেষ বার্তা দিলেন বিশিষ্ট বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক।

পুরীর তটে প্লাস্টিক বর্জনের বার্তা সুদর্শন ফুটিয়ে তুললেন তাঁর শিল্পের মাধ্যমে। নীল রঙের একটি বিশালাকার কচ্ছপ তৈরি করেছেন তিনি। সেই কচ্ছপের ওপর তার খোলের বদলে রয়েছে অসংখ্য প্লাস্টিকের বোতল, এমনই মনে হচ্ছে সেই বালির স্থাপত্য দেখে।

অর্থাৎ সমুদ্রের জলে অসংখ্য প্লাস্টিক মিশে যাওয়ার ফলে যে ক্ষতি হচ্ছে সামুদ্রিক প্রাণীদের, এমন কথাই বোঝাতে চেয়েছেন সুদর্শন। কচ্ছপের পাশাপাশি বালি দিয়ে হ্যাশট্যাগ বিট প্লাস্টিক পলিউশন এবং হ্যাশট্যাগ আনপ্লাস্টিক ইন্ডিয়া লিখেছেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরে বিশ্ব পরিবেশ দিবসের থিম বিট প্লাস্টিক পলিউশন। সেই থিমই তুলে ধরেছেন সুদর্শন। যেকোনও বিশেষ ঘটনা বা বিশেষ দিনেই নিজের শিল্পের মাধ্যমে তা উদযাপন করেন সুদর্শন। এর আগে মহিলা রাষ্ট্রপতির অভিষেকের সময়ও বালুশিল্পের মাধ্যমে তিনি অভিনন্দন জানিয়েছিলেন নব নির্বাচিত রাষ্ট্রপতিকে।

পুরোদস্তুর ভারতীয় পোশাকে তাজমহলে ঘুরলেন কোরিয়ান ব্লগার, হিন্দিও বললেন! ভাইরাল তাঁর পোস্ট


```