Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুন্দরবনে লাফ দিয়ে খাল পেরলেন ব্যাঘ্রমশাই, বিস্ময়ে হতবাক নেট দুনিয়া

ভাইরাল ভিডিও

সুন্দরবনে লাফ দিয়ে খাল পেরলেন ব্যাঘ্রমশাই, বিস্ময়ে হতবাক নেট দুনিয়া

সুন্দরবনের গভীর জঙ্গলের বাঘ

শেষ আপডেট: 25 March 2024 14:35

দ্য ওয়াল ব্যুরো: জীবনে একবারই এরকম দৃশ্যের সাক্ষী থাকা যায়! সত্যিই তাই। সুন্দরবনের গভীর জঙ্গলে একটি ব্যাঘ্রমশাই গুরুগম্ভীর চালে হেঁটে এসে এক লংজাম্পে পেরিয়ে গেলেন খাল। আগেকার সার্কাসের রিং মাস্টারের চাবুকের ভয়ে নয়, একেবারে আপন খেয়ালে নদীপার করল রয়্যাল বেঙ্গল টাইগার। বিনোদ শর্মা নামে এক ব্যক্তি ছবিটি এক্সে পোস্ট করার পর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ভিডিওটি। কিছুক্ষণ আগে পর্যন্ত ১২১.১ কে ভিউ হয়েছে এটি।

মাত্র একটি লাইনে ভিডিওর শিরোনাম লিখেছেন বিনোদ। আর সেটি হল, সুন্দরবনে। জীবনে একবার তোলার মতো ছবি। ভিডিওটি দেখলে দর্শকরা বুঝতে পারবেন, সত্যিই সুন্দরবনে গিয়ে এরকম ব্যাঘ্রলম্ফন দেখা লটারির টিকিটজয়ীর থেকেও সৌভাগ্যের ব্যাপার।

ছবিতে দেখা যাচ্ছে, একটি বড়সড় বাঘ দুলকি চালে হেঁটে আসছে খালের ধারে। রাজকীয় সেই চলন দেখলেই মোহিত হয়ে যাবে দুনিয়া। তারপর একদম কিনারে এসে সে কী লাফ! মনে হচ্ছে ডানাহীন কোনও বকপাখি উড়ে যাচ্ছে সুদূর আকাশপানে।

সুন্দরবনে গিয়ে বাঘ দেখতে পাওয়াটাই অন্য অভিজ্ঞতা। বহু মানুষেরই সেই সুযোগ ঘটে না। কিন্তু এই ছবি একেবারেই অন্য রকমের সাক্ষী। নেট পৃথিবীর এক নাগরিক মন্তব্যে লিখেছেন, অভাবনীয় শ্বাসরুদ্ধ করা ছবি। সুন্দরবন সমগ্র পৃথিবীর মধ্যে অতুলনীয় সৌন্দর্যে ভরা বদ্বীপ ও ম্যানগ্রোভ অঞ্চল। এখানকার প্রতিটি মুহূর্ত রোমাঞ্চকর, অজানা রহস্যের রুদ্ধশ্বাস প্রতীক্ষা ওঁত পেতে থাকে। অন্য আর একজন কি বোর্ডে আঙুল ফেলে লিখেছেন, জিম করবেটের লেখার কথা মনে পড়ে গেল। যেখানে তিনি লিখে গিয়েছেন, বাঘ কত দূর পর্যন্ত তারা লাফাতে পারে তা অকল্পনীয়।

আরও একজন তাঁর অনুভূতি জানিয়ে লিখেছেন, সুন্দরবনে বাঘ দেখাই দুর্লভ ঘটনা। সে জায়গায় এইরকম একটি দৃশ্য দেখে অভিভূত হয়ে গিয়েছি। গত মাসে মহারাষ্ট্রের সব থেকে প্রাচীন এবং বৃহৎ জাতীয় উদ্যান তাডোবা আন্ধারি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে একটি বোতল মুখে পুকুর থেকে হেঁটে যাওয়া বাঘের ছবি দেখেও নেট দুনিয়া এইভাবে আনন্দে উথলে উঠেছিল। জাতীয় উদ্যানের মতো জায়গায় প্ল্যাস্টিকের বোতল ফেল যাওয়া নিয়েও মুখর হয়েছিলেন পরিবেশ সচেতন নাগরিকরা।


```