Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাখে হরি মারে কে! যুদ্ধবিধ্বস্ত সুদানে গুলি খেয়ে, দুর্ঘটনা থেকে বেঁচেও সুস্থ সন্তানের জন্ম দিলেন মা

দ্য ওয়াল ব্যুরো: গুলি শরীর ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। রক্তাক্ত তরুণী তাঁর তিন বছরের মেয়ের হাত ধরে একটি গাড়িতে উঠে বসেছিলেন। সেই গাড়িও দুর্ঘটনার মুখে পড়ে উল্টে যায়। সেখান থেকেও বেঁচে ফিরে মাইলের পর মাইল পথ পায়ে হেঁটে গিয়ে সুস্থ সন্তানের জন্ম

রাখে হরি মারে কে! যুদ্ধবিধ্বস্ত সুদানে গুলি খেয়ে, দুর্ঘটনা থেকে বেঁচেও সুস্থ সন্তানের জন্ম দিলেন মা

শেষ আপডেট: 29 May 2023 09:19

দ্য ওয়াল ব্যুরো: গুলি শরীর ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। রক্তাক্ত তরুণী তাঁর তিন বছরের মেয়ের হাত ধরে একটি গাড়িতে উঠে বসেছিলেন। সেই গাড়িও দুর্ঘটনার মুখে পড়ে উল্টে যায়। সেখান থেকেও বেঁচে ফিরে মাইলের পর মাইল পথ পায়ে হেঁটে গিয়ে সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন মা। যুদ্ধবিধ্বস্ত সুদান (Sudan) থেকে পালাতে গিয়ে কীভাবে এত যন্ত্রণা সহ্য করেও সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন মা, সে কাহিনি মুগ্ধ করেছে বিশ্ববাসীকে।

ন'মাসের গর্ভবতী তরুণীর বছর বয়স পঁচিশ। তিন বছরের ফুটফুটে মেয়ে আছে তাঁর। স্বামী ব্রিটেনের উল্ভারহ্যাম্পটনে একটি বাড়িতে পরিচারকের কাজ করেন। সুদানে যুদ্ধ লাগার পর থেকে কয়েকবার মাত্র ফিরতে পেরেছিলেন। কিন্তু এখন খারতুমের পরিস্থিতি বদলে গেছে। হিংসা আরও বড় আকার নিয়েছে (Sudan)। দিনকয়েক ধরে চরম গোলাগুলি চলছে। গর্ভবতী স্ত্রী ও মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে ব্রিটেনে ভিসার আবেদন করেন সেই তরুণ। রিফিউজি কোটায় আবেদন মঞ্জুরও হয়ে যায়।

আইনি প্রক্রিয়া যতদিন চলেছে ততদিনে খারতুমের পরিস্থিতি আরও বিগড়ে যায়। সন্তানকে নিয়ে সেখানে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তরুণী সংবাদমাধ্যমে জানিয়েছেন, খাবার, জল ছিল না। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বাড়ির বাইরে সারাদিন গোলাগুলি চলছিল। প্রতি মুহূর্তে প্রাণ সংশয়ের আশঙ্কায় কাঁপছিলেন তাঁরা। তাই দেরি না করে তিন বছরের মেয়ের হাত ধরে মিশরে পালিয়ে যাওয়ার কথা ভাবেন তিনি। রাতের বেলা মেয়েকে নিয়ে চুপিচুপি বেরিয়ে পড়েন। তাঁর সঙ্গে ছিল শুধু পরিচয়পত্রটুকু, আর মেয়ের হাতে ছিল তার আদরের টেডি মহম্মদ।

ইসরোর নতুন স্যাটেলাইট উড়ল মহাকাশে, প্রতিরক্ষা-যোগাযোগ সবেতে বিপ্লব আনবে

সুদানের (Sudan) সীমান্ত পেরনো সহজ ছিল না। তার উপরে প্রচণ্ড গোলাগুলি চলছিল চারদিকে। তরুণী জানিয়েছেন, পায়ে হেঁটেই যাচ্ছিলেন তাঁরা। আরও অনেক উদ্বাস্তই সুদান ছেড়ে পালাচ্ছিলেন। কিন্তু মাঝপথে সেনার গুলির মুখে পড়েন তাঁরা। আহত হন কয়েকজন। গুলি শরীর ছুঁয়ে বেরিয়ে যায় তাঁর। তীব্র যন্ত্রণায় রাস্তায় লুটিয়ে পড়েন। কিন্তু হাল ছাড়েননি। গর্ভস্থ সন্তানকে যে বাঁচাতেই হবে। সঙ্গে মেয়েও আছে। ওই অবস্থাতেই মাইলের পর মাইল পথ পাড়ি দেন। কখনও হেঁটে, কখনও ছুটে, কখনও বাস-ট্যাক্সি বা লরিতে চেপে সীমান্তের দিকে এগিয়ে যেতে থাকেন তাঁরা।

তরুণী বলছেন, বিপদ যে পদে পদে তাঁদের সঙ্গী হয়েছিল তা বুঝতে পারেন পরে। গুলিবিদ্ধ হয়ে কোনওরকমে বেঁচে একটি গাড়িতে চেপেছিলেন মেয়েকে নিয়ে। গাড়িতে আরও অনেকে ঠাসাঠাসি করে ছিল। মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে সে গাড়ি উল্টে যায়। আবারও চোট পান তিনি। তবে প্রাণে বেঁচে যান। তাঁর মেয়েরও আঘাত সামান্যই ছিল। ওই অবস্থাতেও হাঁটতে থাকেন তাঁরা। অন্ধকার রাত, বারুদের গন্ধে পথ যেন আরও লম্বা মনে হতে থাকে। তরুণী বলছেন, গুলির আওয়াজে ভয়ে সিঁটিয়ে যাচ্ছিল বাচ্চা মেয়েটা। তাঁকে বুঝিয়েছিলেন, উৎসব চলছে তাই বাজি ফাটছে। ভয়ের কোনও কারণ নেই।

কত মাইল পথ হেঁটেছিলেন তা আর মনে নেই তরুণীর। তবে সীমান্ত (Sudan) অবধি পৌঁছেছিলেন নিরাপদেই। সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তরুণী এক সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। তাঁর অবস্থাও স্থিতিশীল। এখন স্বামীর সঙ্গে ব্রিটেনে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন তিনি।


```