Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেদিনীপুরে পুলিশের সঙ্গে এসইউসিআইয়ের সংঘর্ষ! জখম দু'পক্ষের বেশ কয়েকজন

বেলা গড়াতেই বনধকে ঘিরে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে।

মেদিনীপুরে পুলিশের সঙ্গে এসইউসিআইয়ের সংঘর্ষ! জখম দু'পক্ষের বেশ কয়েকজন

এসইউসিআই কর্মীদের সঙ্গে পুলিশের বচসা।

শেষ আপডেট: 16 August 2024 11:00

দ্য ওয়াল ব্যুরো: বেলা গড়াতেই বনধকে ঘিরে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। এদিন সকালে মেদিনীপুর কলেজের অদূরে পুলিশের সঙ্গে এসইউসিআই কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে দু'পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর।

ঘটনায় মেদিনীপুর কোতওয়ালী থানার এক আধিকারিক গুরুতরভাবে আহত হন। মেদিনীপুর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। হামলার ঘটনায় এসইউসিআইয়ের বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে পুলিশের বিরুদ্ধেই শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগ এনেছেন এসইউসিআই কর্মীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে এদিন সকালে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে মেদিনীপুর কলেজ সংলগ্ন এলাকায়।

আরজি কর হাসপাতালে মধ্যরাতে দুষ্কৃতী হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই। অন্যদিকে বনধকে ঘিরে বৃহস্পতিবার নবান্নের তরফে এক নির্দেশিকায় সরকারি কর্মীদের জানানো হয়, শুক্রবার সরকারি কর্মচারীদের কেউ ছুটি নিতে পারবেন না, বাধ্যতামূলকভাবে অফিসে আসতে হবে। বিজ্ঞপ্তিতে একথাও জানানো হয়েছে, কেউ ছুটি নিলে তাঁর চাকরি জীবন থেকে একদিন কাটা যাবে। পরিবহণ দফতরের তরফেও নির্দেশিকা জারি করে শুক্রবার সকাল ৬ টা থেকে সন্ধেয় ৬টা পর্যন্ত রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বন্ধ রয়েছে বেসরকারি বাস চলাচল। 

এমন আবহে সকাল থেকেই জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। এদিন কোচবিহারের দিনহাটা ও  মাথাভাঙায় পুলিশ মিছিল আটকাতে গেলে এসইউসিআই কর্মীদের সঙ্গে বচসা বেঁধে যায়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। 

গোসাবায় বনধ ব্যর্থ করতে তৃণমূলের কর্মীরা পথে নামেন বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে তৈরি হয় উত্তেজনার পরিবেশ। বচসা চলাকালীন এসইউসিআই কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য রমেশ মাইতির বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের বেলদাতেও বনধকে ঘিরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। বনধের আংশিক প্রভাব পড়েছে দুই ২৪ পরগনার একাধিক এলাকাতে। 

সকাল সাড়ে ৯টা থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করেছেন ধর্মঘটিরা। ঘটনার জেরে সংশ্লিষ্ট সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। অন্যদিকে ধর্মঘটের জেরে এদিন সকালে শিয়ালদহ দক্ষিণশাখার ডায়মন্ড হারবার এবং লক্ষ্মীকান্তপুরে ট্রেন চলাচল কিছুক্ষণ বিঘ্নিত হয়েছিল। তবে বেলা গড়াতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে রেল সূত্রের খবর। 


```