Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আসছে না সাফল্য, তড়িঘড়ি সাংবাদিক বৈঠক মহামেডানের! কারণটা জানেন?

ববি বলেন, "বাঙ্কারহিল আমদের সঙ্গে কোনও সহযোগিতা না করেই বিদেশী খেলোয়াড় এনেছে।"

আসছে না সাফল্য, তড়িঘড়ি সাংবাদিক বৈঠক মহামেডানের! কারণটা জানেন?

সাংবাদিক বৈঠক মহামেডানের কর্মকর্তারা।

শেষ আপডেট: 9 December 2024 21:24

দ্য ওয়াল ব্যুরো: মহামেডানের আই এস এলের যাত্রা সুখের হচ্ছে না। পর পর ম্যাচে হারের মুখ দেখতে হচ্ছে সাদা কালো বাহিনীদের। তার মধ্যেই দুই ইনভেস্টারের সমস্যার মুখে পড়তে হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবকে। 

 সোমবার মহামেডান স্পোর্টিং ক্লাবে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল। সেখানে মহামেডান স্পোর্টিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে রাহুল টোডিকে নিযুক্ত করে। তার পাশাপাশি এক্সিকিউটিভ কমিটির পদে তমাল ঘোষালকে নিযুক্ত করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে মহামেডানের প্রেসিডেন্ট আমিরুদিন ববি জানান, "রহিম নবী এবং শেখ আজিমকে সরিয়েসেই পদে রাহুল টোডি এবং তমাল ঘোষালকে আনা হল। সাব্বির আলিও এক্সিকিউটিভ কমিটিতে যোগ দেবে।"

তিনি জানান, নতুন কর্মকর্তাদের নিয়ে দু -এক দিনের মধ্যে বৈঠক করা হবে। মহামেডান দল গঠন নিয়ে নিয়ে আলোচনা হবে। কী কারণে ম্যাচের পর ম্যাচে পরাজয়, বৈঠকে তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, মহম্মদ কামারউদ্দিন, মুস্তাক সিদ্দিকী এবং আমিরউদ্দিন ববি। কর্মকর্তাদের একাংশের বক্তব্য,  দুই ইনভেস্টর অর্থাৎ বাঙ্কারহিল এবং শ্রাচি স্পোর্টসের মধ্যে যোগাযোগের অভাবের জন্য দলের অবস্থা ঠিক জায়গায় নেই। ববি বলেন, "বাঙ্কারহিল আমদের সঙ্গে কোনও সহযোগিতা না করেই বিদেশী খেলোয়াড় এনেছে।" পরবর্তীকালে তাঁরা এই সিস্টেমে বদল আনতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য বুধবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অফিসে ডেপুটেশন জমা দেবে মহামেডান স্পোর্টিং। এর আগে এখই দাবিতে বাংলাদেশ হাই কমিশনারকে স্মারকলিপি জমা দিয়েছে ইস্টবেঙ্গল।


```