Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নারীর সাফল্যই সবার সাফল্য? প্রশ্ন আলোচনা সভার

দ্য ওয়াল ব্যুরো: ভারতে প্রতি দু’মিনিটে নির্যাতিতা হন একজন মহিলা। প্রতি আধ ঘন্টায় ধর্ষণ করা হয় কাউকে। ছাড়া পায় না শিশুরাও। রম রম করে চলছে কন্যা ভ্রুণ হত্যা। পণের জন্য বধূনির্যাতন সেও তো এই দেশে খুব সাধারণ। আবার পুরুষতান্ত্রিক সমাজের এই কাঠা

নারীর সাফল্যই সবার সাফল্য? প্রশ্ন আলোচনা সভার

শেষ আপডেট: 29 July 2018 14:10

দ্য ওয়াল ব্যুরো: ভারতে প্রতি দু’মিনিটে নির্যাতিতা হন একজন মহিলা। প্রতি আধ ঘন্টায় ধর্ষণ করা হয় কাউকে। ছাড়া পায় না শিশুরাও। রম রম করে চলছে কন্যা ভ্রুণ হত্যা। পণের জন্য বধূনির্যাতন সেও তো এই দেশে খুব সাধারণ। আবার পুরুষতান্ত্রিক সমাজের এই কাঠামোর ভেতরেই এগিয়ে আসছেন মহিলারা। ছুঁয়ে ফেলছেন সাফল্যের শিখর। অ্যাথলিট হিমা দাস থেকে কর্পোরেট সাফল্যের উচ্চতম আসনে বসা ছন্দা কোচর বা কিরণ মজুমদার শ। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হোক বা অন্য পেশা মহিলারা এখন পুরুষদের অতিক্রম করে এগিয়ে যাচ্ছে প্রায়শই। মহিলাদের এই সাফল্য নিয়েই কলকাতায় একটা আলোচনা সভার আয়োজন করেছিলেন সাই শিখা চ্যারিটেবল ট্রাস্ট ও অ্যানেক্স কলেজ অব ম্যানেজমেন্ট। বিষয় – একজন মহিলার সাফল্যই আসলে সবার সাফল্য। আলোচনার শুরুতেই চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা অরিন্দম শীল আনলেন মা দুর্গার প্রসঙ্গ। অসুরকে বধ করতে না পেরে অন্য পুরুষ দেবতারাই তো সৃষ্টি করেছিলেন দশভূজার। যুদ্ধে সেই দেবীর সাফল্যই হয়ে উঠেছিল পুরুষ দেবতাদের সফলতার পরিচয়। তবে তারপরও অরিন্দমের প্রশ্ন এই আলোচনা সভার বিষয় নিয়ে। তিনি প্রশ্ন তুলছেন, কেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়েও মহিলাদের সাফল্যকে আলাদা করে দেখতে হবে? কেন পুরুষতান্ত্রিক সমাজকে আজও বারংবার মহিলাদের সম্মান করতে শেখাতে হবে। নৃত্যশিল্পী অলকানন্দা রায় টেনে আনলেন, তৃতীয় লিঙ্গের প্রসঙ্গ। তাঁর বক্তব্য তৃতীয় লিঙ্গ তো আরও নীপিড়িত। সমাজ তাঁদের কোন দোষ ছাড়াই প্রান্তিক করে দেয়। তাঁর আরও প্রশ্ন, কেন আজকের দুনিয়াতে দাঁড়িয়েও একজন পুরুষ এবং নারীর কাজকে আলাদা করে দেখা হবে? ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল প্রশ্ন করলেন আমাদের সমাজ ব্যবস্থাকেই। একজন মহিলা কী কাজ করবেন বা করবেন না, কীভাবে কথা বলবেন, কী পোশাক পরবেন, সেইগুলো নিয়ে সমাজের অনুশাসনের কি আদৌ কোনও যৌক্তিকতা আছে? অনুষ্ঠানে হাজির ছিলেন নির্বাচন কমিশনের প্রাক্তন উপদেষ্টা কে জে রাও, এআইএমএ’র প্রাক্তন ডিজি এস সি মোহন এবং আর্বানার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেবযানী মুখোপাধ্যায়।

```