Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আদানির সম্পত্তি জাতীয়করণ করে নিলামে তুলুন: মোদীকে পরামর্শ বিজেপি নেতার

দ্য ওয়াল ব্যুরো: আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে ওঠা শেয়ার দুর্নীতি নিয়ে উত্তাল গোটা দেশ। সেই আঁচ পড়েছে সংসদেও। আদানি ইস্যুতে বিরোধীরা একজোটে কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করছে। সেই আবহেই এবার বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Su

আদানির সম্পত্তি জাতীয়করণ করে নিলামে তুলুন: মোদীকে পরামর্শ বিজেপি নেতার

শেষ আপডেট: 2 February 2023 18:52

দ্য ওয়াল ব্যুরো: আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে ওঠা শেয়ার দুর্নীতি নিয়ে উত্তাল গোটা দেশ। সেই আঁচ পড়েছে সংসদেও। আদানি ইস্যুতে বিরোধীরা একজোটে কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করছে। সেই আবহেই এবার বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আদানির সম্পত্তিকে জাতীয়করণ করার পরামর্শ দিলেন।

দক্ষিণী এই বিজেপি নেতা বরাবরই ঠোঁটকাটা বলে পরিচিত। অতীতেও মোদী সরকারের সমালোচনা শোনা গেছে তাঁর গলায়। বুধবার মোদী সরকারের বাজেটকে 'মুদির দোকানের বাজেট' বলে কটাক্ষ করেছিলেন সুব্রহ্মণ্যম। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আদানি নিয়ে বিজেপির অবস্থানের বিপরীত পথে হাঁটালেন তিনি।

বৃহস্পতিবার টুইট করে মোদীকে বর্ষীয়ান বিজেপি নেতা পরামর্শ দেন, 'আদানি গোষ্ঠীর সম্পূর্ণ বাণিজ্যিক সম্পত্তি জাতীয়করণ করুন। পরে সম্পত্তিগুলি নিলামে তুলুন।'

https://twitter.com/Swamy39/status/1621138961925308419

উল্লেখ্য, কেন্দ্রে নরেন্দ্র মোদী জমানায় গত আট বছরে আদানি শিল্পগোষ্ঠীর বৃদ্ধি হয়েছে ধূমকেতুর মতো। কিন্তু সেই গতি ধাক্কা খায় মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের একটি রিপোর্টের পরেই। সেই রিপোর্ট দিয়ে দাবি করা হয়েছে, আদানিদের ব্যবসায় অনেক অনিয়ম ও জালিয়াতি রয়েছে। তারপরই ওলট পালট হয়ে যায় সব অঙ্ক। হুহু করে পড়তে থাকে আদানির শেয়ার। গতকালের বাজেটও চাঙ্গা করতে পারেনি মুম্বইয়ের দালাল স্ট্রিটকে।

আদানিকে কত টাকা ধার দিয়েছে স্টেট ব্যাঙ্ক! কতই বা নিয়েছিল পিএনবির থেকে?


```