Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বেনজির নিরাপত্তায় সুবোধ সিং-কে আদালতে পেশ, বিহারের গ্যাংস্টারকে ফের ৬ দিনের পুলিশ হেফাজত

বিহারের কুখ্যাত গ্যাংস্টারকে ঘিরে রাখে কড়া নিরাপত্তা বলয়

বেনজির নিরাপত্তায় সুবোধ সিং-কে আদালতে পেশ, বিহারের গ্যাংস্টারকে ফের ৬ দিনের পুলিশ হেফাজত

সুবোধ সিং

শেষ আপডেট: 27 July 2024 16:38

দ্য ওয়াল ব্যুরো: সুবোধ সিং-কে শনিবার ব্যারাকপুর মহকুমা আদালতে আনা হয়। বিহারের কুখ্যাত গ্যাংস্টারকে ঘিরে রাখে কড়া নিরাপত্তা বলয়। হেলমেট পরিয়ে সুবোধকে আদালতে নিয়ে আসা হয়। আশেপাশের বাড়ি থেকে দূরবীন দিয়ে চলে নজরদারি। 

এদিন সকালে বেলঘরিয়া থানা থেকে গ্রিন করিডরে করে ব্যারাকপুর আদালতে সুবোধকে পেশ করা হয়। ফের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

গত ১৫ জুন ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে। এরপরই তদন্তে নেমে উঠে আসে সুবোধের নাম। এছাড়াও রাজ্যের একের পর এক অপরাধের সঙ্গে নাম জড়িয়ে আছে বিহারের জেলবন্দি কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংয়ের। অভিযোগ জেলে বসেই সে মাফিয়া রাজ চালায়। সম্প্রতি তাকে ট্রানসিট রিমান্ডে রাজ্য আনে সিআইডি। ২০২২ সালে ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানির দোকান ডি বাপিতে গুলি চালানোর ঘটনায় সুবোধ জড়িত। কয়েকদিন আগে এই দোকানের কর্ণধারের পুত্রকেও তোলা চেয়ে হুমকি দিচ্ছিল তার লোকেরা। বাংলায় একাধিক খুন, গয়নার দোকানে ডাকাতি, তোলাবাজির ঘটনাতেও সুবোধের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বিহারের গ্যাংস্টার হিসাবে সুবোধ সিং পরিচিত। ২০২২ সালে রানিগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ ওঠে অপহরণের চেষ্টারও। ঘটনাটিতে  পুলিশের খাতায় অন্যতম প্রধান অভিযুক্ত সুবোধ। পুলিশ সূত্রের খবর, বিহারের বেউর জেলে বসে তার নেটওয়ার্ক চালাত সুবোধ। গ্যাংস্টারে দাপট এতটাই যে জেলবন্দি অবস্থাতেও সিআইডির তদন্তকারী ইন্সপেক্টরকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সুবোধ সিংয়ের বিরুদ্ধে বিহারের বেউর জেলে বসে ৪-৫টি রাজ্যে ডাকাতি, তোলাবাজি এমনকী খুনের পরিকল্পনা করার অভিযোগ পর্যন্ত ওঠে। সুবোধের নামে ব্যারাকপুরের কয়েকটি অপরাধে যুক্ত থাকারও অভিযোগ রয়েছে।


```