Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আজকের পরে সবাই বাচ্চাদের স্কুলে পাঠাও, দায়িত্ব আমার' সন্দেশখালির মায়েদের বললেন শুভেন্দু

'আজকের পরে সবাই বাচ্চাদের স্কুলে পাঠাও, দায়িত্ব আমার' সন্দেশখালির মায়েদের বললেন শুভেন্দু

শেষ আপডেট: 20 February 2024 15:07

দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ পেতেই টোটো করে ধামাখালি থেকে সন্দেশখালি পৌঁছে যান শুভেন্দু অধিকারী ও বিধায়ক শঙ্কর ঘোষ। পাত্রপাড়ায় নির্যাতিতা এক মহিলার মাটির দাওয়ায় বসতেই তাঁকে ঘিরে ধরেন এলাকার মহিলারা। উগরে দেন ক্ষোভ। তাঁদের বক্তব্য, গত কয়েক বছর ধরে শাসকদলের কয়েকজন নেতার দাদাগিরিতে তাঁদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই পরিস্থিতি থেকে বেরোতে চান তাঁরা।

শুভেন্দুকে সামনে পেয়ে গ্রামের মহিলারা বারবারই শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবি জানাতে থাকেন। শুভেন্দু তাঁদের আশ্বস্ত করেন। বলেন, "আমি তোমাদের হাত ধরে কথা দিচ্ছি, শেখ শাহজাহান গ্রেফতার হবেই। এখন শুধুই সময়ের অপেক্ষা।" গ্রামের মহিলাদের তিনি বলেন, "অনেক বাধা পেরিয়ে অবশেষে সন্দেশখালি আসতে পেরেছি। আমাদের তিনবার আটকে দিয়েছে। কিছুতেই তোমাদের বাড়ির দাওয়া পর্যন্ত আসতে দিচ্ছিল না। অনেক লড়াই করে এসেছি।"

গ্রামের মহিলাদের তিনি জানান, এলাকায় শিবির করবেন তাঁরা। অচিরেই শান্তি ফিরবে সন্দেশখালিতে। তিনি বলেন,"এবার থেকে ছোটদের স্কুলে পাঠান। আমি দায়িত্ব নিচ্ছি। এটাই শেষ নয়। আমি বারবার আসব। আপনাদের নিরাপত্তা নিয়ে আর কোনও ভাবনা নেই। সিবিআই অর্ডার হয়েছে। এবার পূর্ণ নিরাপত্তা পাবেন। "

অনেক টানাপড়েনের পরে তিনবারের চেষ্টায় আদালতের নির্দেশে মঙ্গলবার সন্দেশখালিতে আসেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালিতে ঢোকার পরেই গ্রামের মহিলারা ফুল দিয়ে অভ্যর্থনা জানান তাঁকে। পাড়ায় পাড়ায় ঘুরে এদিন গ্রামের মহিলাদের অভিযোগ শোনেন শুভেন্দু।


```