Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলছাত্রদের নিয়ে বাস খাদে, মৃত ২৩

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের ছাত্র ও শিক্ষকদের নিয়ে নেপালের পাহাড়ি পথে ফিরছিল একটি বাস। খাদে পড়ে গিয়ে মৃত্যু হল ২৩ জনের। ছেলেদের বয়স ছিল ১৬ থেকে ২০-র মধ্যে। দুই শিক্ষক এবং গাড়ির চালকও মারা গিয়েছেন। শুক্রবার সন্ধ্যা নাগাদ নেপালের প্রত্যন্ত এলাকা

স্কুলছাত্রদের নিয়ে বাস খাদে, মৃত ২৩

শেষ আপডেট: 22 December 2018 05:59

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের ছাত্র ও শিক্ষকদের নিয়ে নেপালের পাহাড়ি পথে ফিরছিল একটি বাস। খাদে পড়ে গিয়ে মৃত্যু হল ২৩ জনের। ছেলেদের বয়স ছিল ১৬ থেকে ২০-র মধ্যে। দুই শিক্ষক এবং গাড়ির চালকও মারা গিয়েছেন। শুক্রবার সন্ধ্যা নাগাদ নেপালের প্রত্যন্ত এলাকায় ওই দুর্ঘটনা হয়। ছেলেদের নিয়ে শিক্ষকরা গিয়েছিলেন শিক্ষামূলক ভ্রমণে। পাহাড়ি গাছপালা ছাত্রদের চিনিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল। বাসে ছিল মোট ৩৭ জন। ২২ জন ঘটনাস্থলে মারা যায়। আর একজন মারা যায় নিকটবর্তী হাসপাতালে। ১৪ জন গুরুতর আহত। হাসপাতালে তাদের চিকিৎসা হচ্ছে। পুলিশ অফিসার বেল বাহাদুর পাণ্ডে বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গত সপ্তাহেই নেপালে একটি ট্রাক খাদে পড়ে ২০ জনের মৃত্যু হয়। মৃতেরা তাঁদের এক আত্মীয়ের অন্ত্যেষ্টিতে গিয়েছিলেন। নেপালে প্রায়ই এমন দুর্ঘটনা হয়ে থাকে। সেখানে রাস্তাঘাটের হাল খুব খারাপ। গাড়িগুলিরও ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না।

```