
শেষ আপডেট: 8 September 2022 11:05
দ্য ওয়াল ব্যুরো: ছাত্রদের (students) দিয়েই পরিষ্কার (cleaning) করানো হচ্ছে স্কুলের (school) শৌচাগার (toilet)। প্রাথমিক স্তরের ছাত্রদের রীতিমতো ধমক দিয়ে সেই কাজ করানো হচ্ছে (forced)। দায়িত্বে রয়েছেন এক ব্যক্তি। ঠিক মতো কাজ না করলে শৌচাগারে ছাত্রদের আটকে রাখারও হুমকি দিচ্ছেন তিনি।
সম্প্রতি এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে, যা দেখে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। জানা গেছে, উত্তরপ্রদেশের বালিয়ার সোহাভন ব্লকের পিপড়া কালা অঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এই ঘটনা। বুধবার নেটমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই তা নজরে পড়ে বালিয়ার বেসিক এডুকেশন অফিসার মনিরাম সিংয়ের। এরপরেই ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দেন তিনি।
তিনি আরও জানিয়েছেন, সোহাভন ব্লকের শিক্ষা আধিকারিকের কাছে এই বিষয়ে রিপোর্ট তলব করেছেন তিনি। রিপোর্ট জমা পড়ার পরেই তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।