Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসপাতালে শ্লীলতাহানির শিকার ছাত্রী, প্রশ্নের মুখে সুরক্ষা! গ্রেফতার অ্যাম্বুলেন্স চালক

ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে সুন্দরবন পুলিশ জেলার পাথর প্রতিমায়।

হাসপাতালে শ্লীলতাহানির শিকার ছাত্রী, প্রশ্নের মুখে সুরক্ষা! গ্রেফতার অ্যাম্বুলেন্স চালক

ফাইল ছবি।

শেষ আপডেট: 20 October 2024 09:49

দ্য ওয়াল ব্যুরো: ফের প্রশ্নের মুখে হাসপাতালের সুরক্ষা। এবার হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে শ্লীলতাহানির শিকার অষ্টম শ্রেণির এক ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে সুন্দরবন পুলিশ জেলার পাথর প্রতিমায়।

অভিযোগের ভিত্তিতে ঢোলাহাট থানার পুলিশ অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করেছে। ধৃতর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। 


পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত শুক্রবার সাপে কাটে অষ্টম শ্রেণির ছাত্রীকে। পরিজনেরা তাঁকে পাথরপ্রতিমার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, ছাত্রীকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত চালক শ্লীলতাহানি করে।

ঘটনাকে কেন্দ্র করে শনিবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে চত্বরে। সঙ্গে সঙ্গে ছাত্রীর পরিজনেরা অ্যাম্বুলেন্স চালককে ধরে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।


```