Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মার খাবে ধর্মনিরপেক্ষতা', স্টুডেন্ট পুলিশ ক্যাডেট প্রজেক্টে হিজাব নয়, মুসলিম ছাত্রীকে কেরল সরকার 

দ্য ওয়াল ব্যুরো: স্টুডেন্ট পুলিশ ক্যাডেট প্রজেক্টে (student police cadet) হিজাব (hijab) ও ফুল স্লিভ পোশাক পরার অনুমতি চেয়েছিল। কিন্তু নিজের ধর্মীয় পরিচিতি, স্বাতন্ত্র্যের প্রতীক হিসাবে এক মুসলিম ছাত্রীর (muslim girl) ওই পোশাক পরার আবেদন

'মার খাবে ধর্মনিরপেক্ষতা', স্টুডেন্ট পুলিশ ক্যাডেট প্রজেক্টে হিজাব নয়, মুসলিম ছাত্রীকে কেরল সরকার 

শেষ আপডেট: 28 January 2022 12:13

দ্য ওয়াল ব্যুরো: স্টুডেন্ট পুলিশ ক্যাডেট প্রজেক্টে (student police cadet) হিজাব (hijab) ও ফুল স্লিভ পোশাক পরার অনুমতি চেয়েছিল। কিন্তু নিজের ধর্মীয় পরিচিতি, স্বাতন্ত্র্যের প্রতীক হিসাবে এক মুসলিম ছাত্রীর (muslim girl) ওই পোশাক পরার আবেদন খারিজ করে দিল কেরল সরকার (kerala government)। পিনারাই বিজয়ন সরকারের সাফ কথা, স্টুডেন্ট পুলিশ ক্যাডেটের হিজাব পরায় ধর্মনিরপেক্ষতা (secularism) মার খাবে। তাকে ছাড় দেওয়া যাবে না। কেরলে হাইস্কুলের পড়ুয়াদের আগামী দিনের গণতান্ত্রিক সমাজের নেতা হিসাবে গড়ে তোলার জন্য তাদের মধ্যে আইন, শৃঙ্খলা, নাগরিক বোধ, সমাজের বিপন্ন অংশের প্রতি সমব্যাথী হওয়া, সামাজিক কুপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ট্রেনিং দিতেই চালু হয়েছে স্টুডেন্ট পুলিশ ক্যাডেট (এসপিসি) প্রজেক্ট। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর তাদের অর্ডারে বলেছে, ওই ছাত্রীর আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করার পর সরকার সম্পূর্ণ নিশ্চিত যে, তার আবেদন গ্রহণযোগ্য নয়। তাছাড়া স্টুডেন্ট পুলিশ ক্যাডেট প্রজেক্টে মেয়েটিকে ছাড় দেওয়া হলে অন্য ধর্মের পড়ুয়ারাও নিজের নিজের মতো একই ধরনের দাবি তুলতে পারে, যাতে রাজ্যে ধর্মনিরপেক্ষতার বড় ক্ষতি হবে। তাই স্টুডেন্ট  পুলিশ ক্যাডেট প্রজেক্টে ইউনিফর্মে ধর্মীয় পরিচিতির চিহ্নকে গুরুত্ব দেওয়ার কোনও আভাস বা ইঙ্গিত দেওয়া ঠিক হবে না। ওই ছাত্রীর আবেদন প্রথমে কেরল হাইকোর্ট খারিজ করে দেয়। সেখানে সে বলেছিল, স্টুডেন্ট পুলিশ ইউনিফর্ম হিসাবে সে হিজাবে মাথা ঢাকতে, ফুল স্লিভস পোশাক পরতে চায়। কিন্তু আদালতে তা খারিজ হয়। যদিও আদালত তাকে চাইলে রাজ্য সরকারের কাছে দাবি জানানোর রাস্তা খোলা আছে বলে জানিয়েছিল। হাইকোর্টের পরামর্শ মেনে সে রাজ্য সরকারের কাছে আর্জি জানায়। একেবারে প্রথমে ওই ছাত্রীকে স্টুডেন্ট পুলিশ ক্যাডেটের ফ্যাকাল্টির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ইসলামি রীতি, বিশ্বাস মেনে হিজাব  ও ফুল স্লিভ পোশাকে অনুমতি দেওয়া  হবে না। তারপরই মেয়েটি হাইকোর্টে যায়।  

```