Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ওরা চারজন আমার মৃত্যুর জন্য দায়ী', মোবাইলে ভিডিয়ো করে ঝুলে পড়ল যুবক

দ্য ওয়াল ব্যুরো: চার বন্ধু লাগাতার হেনস্থা করেছে বেশ কয়েক দিন ধরে। তার জন্যই তাকে আত্মহননের পথ বেছে নিতে হচ্ছে। নিজের মোবাইল ফোনে এই কথাগুলো ভিডিয়ো রেকর্ড করে গলায় দড়ি দিল কুড়ি বছরের বিপিন বর্মা। ল পড়ছিল সে। বিপিনের বাবার করা অভিযোগের ভিত্ত

'ওরা চারজন আমার মৃত্যুর জন্য দায়ী', মোবাইলে ভিডিয়ো করে ঝুলে পড়ল যুবক

শেষ আপডেট: 14 July 2019 11:15

দ্য ওয়াল ব্যুরো: চার বন্ধু লাগাতার হেনস্থা করেছে বেশ কয়েক দিন ধরে। তার জন্যই তাকে আত্মহননের পথ বেছে নিতে হচ্ছে। নিজের মোবাইল ফোনে এই কথাগুলো ভিডিয়ো রেকর্ড করে গলায় দড়ি দিল কুড়ি বছরের বিপিন বর্মা। ল পড়ছিল সে। বিপিনের বাবার করা অভিযোগের ভিত্তিতে ওই চার বন্ধুর বিরুদ্ধে পুলিশ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করেছে। বিপিনের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ গাজিয়াবাদের শাস্ত্রী নগরে নিজেদের বাড়িতে বিপিন এই কান্ড ঘটায়। সেই সময়ে বাড়িতে আর কেউ ছিলেন না। বেশ কিছুক্ষণ পরে বাড়ি ফিরে তাঁরা দেখেন বিপিন ঝুলছে। ওঁরা তাকে সঙ্গে সঙ্গে কবি নগরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বিপিনকে মৃত বলে ঘোষণা করেন। বিপিন গাজিয়াবাদেরই একটি বেসরকারি কলেজে ল-এর থার্ড ইয়ারের ছাত্র ছিল। বিপিনের জামাইবাবু বিজয় কুমার  জানিয়েছেন,  হাসপাতাল থেকেই তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ বিপিনের দেহ ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি পরিবারের লোকদের কাছে জানতে চায়, কেন বিপিন এ কাজ করল সে সম্পর্কে তাঁদের কোনও ধারণা আছে কি না। তখন তাঁরা পুলিশকে এ ব্যাপারে কোনও ধারণা দিতে না পারলেও পরে বিপিনের বড় দাদা তার মোবাইল ফোনটা খুঁজে পায়, যেটা লক করা ছিল না। সেটি থেকেই পাওয়া যায় বিপিনের সেই ভিডিয়ো রেকর্ডিং যাতে চার বন্ধুর নাম করে সে বলেছে এরা ১৪ জুন থেকে কী ভাবে তার উপর মানসিক নির্যাতন চালিয়েছে। সম্ভবত আত্মহত্যার ঠিক আগেই বিপিন এটা রেকর্ড করেছিল। বিপিনের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই চার জনের বিরুদ্ধে ৩০৬ ধারায় মামলা করলেও কাউকে এখনও গ্রেফতার করেনি। নিয়মিত জিজ্ঞাসাবাদ চলছে। এই চার বন্ধুর মধ্যে দ্বাদশ শ্রেণীর একটি মেয়েও আছে। গাজিয়াবাদের পুলিশ সুপার জানিয়েছেন, মেয়েটি এসে পুলিশের কাছে বয়ান দিয়ে গেছে যে বিপিন তাকে ক' দিন আগেই বিয়ের প্রস্তাব দিয়েছিল, যেটা সে প্রত্যাখ্যান করেছে।

```