Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ট্রেনের কামরায় মাধ্যমিক পরীক্ষার্থীকে বেধড়ক মার, ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করেছিল

মঙ্গলবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বেতবেড়িয়া যাওয়ার জন্য তালদি থেকে দীপ ও তার মা মণিকা  ১ টা ১০ মিনিটের আপ শিয়ালদহ-ক্যানিং লোকালে ওঠেন। অভিযোগ, ট্রেন ছাড়তেই ওই ছাত্রের উপর অতর্কিতে চড়াও হয় বিএম বিদ্যাপীঠের কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী ও বেশকিছু বহিরাগত যুবক।

ট্রেনের কামরায় মাধ্যমিক পরীক্ষার্থীকে বেধড়ক মার, ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করেছিল

শেষ আপডেট: 6 February 2024 18:02

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: চলন্ত ট্রেনের কামরায় এক মাধ্যমিক পরীক্ষার্থী ও তার মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল মাধ্যমিক পরীক্ষার্থী ও বহিরাগতদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেতবেড়িয়ার সংগ্রামীনগর বিদ্যাপীঠের মাধ্যমিক পরীক্ষার্থী দীপ বৈরাগী ও তার মা মণিকা বৈরাগী। আশঙ্কাজনক অবস্থায় দীপকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্প বিস্তর আহত হয়েছে আরও জনাচারেক মাধ্যমিক পরীক্ষার্থী। তদন্ত শুরু করেছে রেল পুলিশ। 

স্থানীয়সূত্রে জানা গিয়েছে সংগ্রামী নগর বিদ্যাপীঠ ও ঘুঁটিয়ারি শরিফ বিএম বিদ্যাপীঠ এর পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষার  সিট পড়েছিল তালদি মোহনচাঁদ হাইস্কুল ও সুরবালা হাইস্কুলে। গত ৩ ফেব্রুয়ারি ট্রেনে চেপে পরীক্ষা দিতে যাওয়ার সময় সংগ্রামীনগর বিদ্যাপীঠের ছাত্রীদের উত্যক্ত করছিল বিএম বিদ্যাপীঠের কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী। তখন দীপ বৈরাগী প্রতিবাদ করে। এই নিয়ে তার সঙ্গে বচসা হয় ঘুঁটিয়ারি শরিফ বিএম বিদ্যাপীঠের কয়েকজন ছাত্রের। স্কুলের শিক্ষকদের মধ্যস্থতায় তখনকার মতো সমস্যা মিটে যায়। 

মঙ্গলবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বেতবেড়িয়া যাওয়ার জন্য তালদি থেকে দীপ ও তার মা মণিকা  ১ টা ১০ মিনিটের আপ শিয়ালদহ-ক্যানিং লোকালে ওঠেন। অভিযোগ, ট্রেন ছাড়তেই ওই ছাত্রের উপর অতর্কিতে চড়াও হয় বিএম বিদ্যাপীঠের কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী ও বেশকিছু বহিরাগত যুবক। তারা দীপ, তার মা ও অন্য কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থীকে বেধড়ক মারধর করে। ট্রেনের কামরাতেই লুটিয়ে পড়ে দীপ। তাদের আর্তনাদে ট্রেনের যাত্রী ও স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। দীপের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। রেলপুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে।


```