২০২১ সালে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে ব্যাপক সাড়া মেলে। বিদেশে উচ্চশিক্ষা হোক বা দেশের নামী প্রতিষ্ঠানে পড়ার সুযোগ—অনেক ছাত্রছাত্রীই জানিয়েছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড তাঁদের জীবন বদলে দিয়েছে।
_1.jpeg.webp)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 28 November 2025 12:27
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের (West Bengal) ছাত্রসমাজের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্য সরকারের ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ (Student Credit Card Scheme) প্রকল্পে অনুমোদিত শিক্ষাঋণের সংখ্যা বৃহস্পতিবার এক ঐতিহাসিক মাইলফলক ছুঁয়ে গেল। মুখ্যমন্ত্রীর ভাষায়, “আজ অনুমোদিত ঋণের সংখ্যা এক লক্ষে পৌঁছে গেল (one lakh mark)।’’
Happy to share that under our Student Credit Card Scheme, the number of sanctioned cases has crossed today the landmark figure of 1,00,000.
In this flagship scheme of our Government, the students are provided education loan up to Rs 10 lakh at a very nominal interest rate.…— Mamata Banerjee (@MamataOfficial) November 28, 2025
টুইটারে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের এই ফ্ল্যাগশিপ প্রকল্পে ছাত্রছাত্রীরা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষাঋণ পেতে পারে অত্যন্ত স্বল্প সুদের হারে। আরও বড় কথা, ঋণের উপর সুদের পুরো বোঝাটাই বহন করে রাজ্য সরকার। ফলে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আর্থিক সমস্যায় পড়া অসংখ্য ছাত্রছাত্রী বাস্তবিক সহায়তা পাচ্ছেন।
২০২১ সালে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে ব্যাপক সাড়া মেলে। বিদেশে উচ্চশিক্ষা হোক বা দেশের নামী প্রতিষ্ঠানে পড়ার সুযোগ—অনেক ছাত্রছাত্রীই জানিয়েছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড তাঁদের জীবন বদলে দিয়েছে। প্রশাসনের তরফেও নিয়মিত প্রচার ও সহজতর আবেদনপদ্ধতির ফলে দ্রুত বেড়েছে অনুমোদনের হার।
টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “এই প্রকল্প তরুণ প্রজন্মকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যপূরণে আরও সাহায্য করবে। সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও ভবিষ্যতের জন্য অনেক আশীর্বাদ।”
রাজ্য সরকার সূত্রে জানা গেছে, এক লক্ষ ঋণ অনুমোদনের এই মাইলফলককে সামনে রেখে প্রকল্পের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। উচ্চশিক্ষা, প্রযুক্তি, চিকিৎসা, গবেষণা—সব ক্ষেত্রের প্রতিভাবান ছাত্রছাত্রীকে আরও বেশি সুযোগ করে দিতে রাজ্য চাইছে বলেই ইঙ্গিত মিলেছে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষায় বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া রাজ্য সরকারের দীর্ঘদিনের নীতি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সাফল্য সেই নীতির বাস্তব প্রতিচ্ছবি।