Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রূপকথার মতো অবসর ব্রডের, শেষ উইকেট নিয়ে ইংল্যান্ডকে জিতিয়ে দিলেন ব্রিটিশ পেসার

দ্য ওয়াল ব্যুরো: ভাবাই যায়নি ইংল্যান্ড ম্যাচটি জিতে যেতে পারে। কিন্তু সেটাই হল। অ্যাসেজে (Ashes) খেলার শেষদিন অস্ট্রেলিয়া ৪৯ রানে হারল ইংল্যান্ডের কাছে। শেষ ম্যাচে উইকেট নিলেন স্ট্রুয়ার্ট ব্রড (Stuart Broad), ইংল্যান্ডের পেসার এখানেই ক

রূপকথার মতো অবসর ব্রডের, শেষ উইকেট নিয়ে ইংল্যান্ডকে জিতিয়ে দিলেন ব্রিটিশ পেসার

শেষ আপডেট: 1 August 2023 04:09

দ্য ওয়াল ব্যুরো: ভাবাই যায়নি ইংল্যান্ড ম্যাচটি জিতে যেতে পারে। কিন্তু সেটাই হল। অ্যাসেজে (Ashes) খেলার শেষদিন অস্ট্রেলিয়া ৪৯ রানে হারল ইংল্যান্ডের কাছে। শেষ ম্যাচে উইকেট নিলেন স্ট্রুয়ার্ট ব্রড (Stuart Broad), ইংল্যান্ডের পেসার এখানেই ক্রিকেট জীবনের ইতি টানলেন।  

মঈন আলির টেস্ট জীবনের শেষটিও স্মরণীয়ভাবে শেষ হয়েছে। ক্রিক ওকসের সঙ্গে যুগলবন্দিতে ১১ রানের মধ্যে অস্ট্রেলিয়ার চার উইকেট তুলে নিয়ে টেস্টের মোড় ঘুরিয়ে দেন মঈন। তাঁরা দু'জনে যদি সেই স্পেলটা করতেন, তাহলে আজ হেরে ওভাল ছাড়তে হত ইংল্যান্ডকে।

পাঁচ ম্যাচের অ্যাসেজ সিরিজের ফল ২-২। ইংল্যান্ডের ৩৮৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ৩৮ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল বিনা উইকেটে ১৩৬ রান। শেষমেশ ৩৮৪ রান তাড়া করতে নেমে অজির শেষ হয়ে গিয়েছে

পঞ্চম দিনের ২০ বলের মাথায় ওয়ার্নারকে (৬০ রান) আউট করেন ওকস। ধাক্কা সামলে ওঠার আগেই ড্রেসিংরুমে ফেরেন উসমান খোয়াজা (৭২ রান)।

১২ বলের মধ্যে দুই উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। বিনা উইকেটে ১৩৫ রান থেকে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় দুই উইকেটে ১৪১ রান। তারপর ফেরেন লাবুশেনও।

তবে লড়াই ছাড়েননি স্টিভ স্মিথ এবং ট্রেভিস হেড। চতুর্থ উইকেটে একেবারে স্বাচ্ছন্দ্যের সঙ্গে খেলতে থাকেন। দু'জনে মিলে অস্ট্রেলিয়াকে ২৫০ রানের গণ্ডি পার করেন।

৭৩.৩ ওভারে মঈন আলির একটা বলই ম্যাচের রাশ টেনে নিয়েছে। ফেরান হেডকে। ওকস আউট করেছেন স্টিভ স্মিথকে। দিনের সেরা বোলিং করেছেন ওকস।

জীবনের শেষ টেস্ট খেলতে নামা ব্রড নিয়েছেন দুটি উইকেট। তিনি প্রথমে ফেরান অ্যালেক্স ক্যারিকে (২৮) ও টড মার্ফিকে (১৮)। মার্ফিকে আউট করে হাওয়ার ভাসতে থাকেন ব্রড। যিনি ক্রিকেট জীবনই শুরু করেছিলেন যুবরাজ সিংয়ের হাতে ছয় বলে ছয়টি ছক্কার মাধ্যমে। সেই বোলার যখন অবসর নিলেন, সেইসময় তাঁর নামের পাশে ৬০০ এর বেশি টেস্ট উইকেট।   

ওয়েস্ট ইন্ডিজে শেষ ওয়ানডে না খেলেই দেশে ফিরছেন কোহলি! তুমুল জল্পনা


```