Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এলাকার দখল নিয়ে লড়াই, রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত সুতি, বোমাবাজির অভিযোগ

এলাকার দখল নিয়ে লড়াই, রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত সুতি, বোমাবাজির অভিযোগ

শেষ আপডেট: 8 December 2023 11:23

মুর্শিদাবাদ: এলাকার দখল নিয়ে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সুতি। দু’পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইট, পাটকেলের পাশাপাশি যথেচ্ছ বোমা ছোড়ে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রের দাবি, কয়েক রাউন্ড গুলিও চলেছে। ঘটনার জেরে সাত সকালে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সুতি থানার কাশিমনগর এলাকায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের কর্তারা। টহলদারি চালাচ্ছে পুলিশ। তবে সংঘর্ষের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের দুই গোষ্ঠীর সংর্ষষকে ঘিরেই এদিন উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম বাড়ি এবং তৃণমূল নেতা বাদল শেখ ও বর্তমান যুব সভাপতির অনুগামীদের মধ্যে বচসা থেকে সংঘর্ষ বেঁধে যায় বলে অভিযোগ। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াঘাঁটি ফিডার ক্যানেলে ঘাট নিয়ে প্রথমে দু’পক্ষের বচসা হয়। তারপরেই শুরু হয় গন্ডগোল। অভিযোগ, শুক্রবার সকালে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম বাড়ির ভাই বাইক চালিয়ে যাওয়ার সময় হঠাৎ তাঁর উপর আক্রমন করে তৃণমূল নেতা বাদল শেখ ও বর্তমান যুব সভাপতির অনুগামীরা। রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

 তাতেই কার্যত উত্তপ্ত হয়ে উঠে এলাকায়। প্রথমে ইট, পাটকেল ছোড়া হলেও পরে শুরু হয় বোমাবাজি। কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এখনও থমথমে পরিস্থিতি রয়েছে এলাকা জুড়ে। 


```