Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কর্মবিরতি চলবে, সিবিআই তদন্ত স্পষ্ট নয়- সুপ্রিম নির্দেশ উড়িয়ে জানাল ডক্টর্স ফ্রন্ট

বৃহস্পতিবার রাতে ফ্রন্টের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের গতিপ্রকৃতি ইতিবাচক না হ‌ওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

কর্মবিরতি চলবে, সিবিআই তদন্ত স্পষ্ট নয়- সুপ্রিম নির্দেশ উড়িয়ে জানাল ডক্টর্স ফ্রন্ট

ফাইল ছবি।

শেষ আপডেট: 23 August 2024 00:30

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের আহ্বানে সাড়া দিয়ে দিল্লির এইমস-সহ বিভিন্ন হাসপাতালের ডাক্তাররা কাজে ফেরার কথা জানিয়েছেন। তবে সিবিআই তদন্তের গতি প্রকৃতি স্পষ্ট না হওয়া পর্যন্ত শীর্ষ আদালতের আবেদন রক্ষা করা সম্ভব নয় বলে জানিয়ে দিল বাংলার জুনিয়র ডাক্তারদের সংগঠন জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।

বৃহস্পতিবার রাতে ফ্রন্টের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের গতিপ্রকৃতি ইতিবাচক না হ‌ওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। অর্থাৎ এখনই আন্দোলনের পথ থেকে সরে আসছেন না পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। অল ইন্ডিয়া রেসিডেন্টস অ্যান্ড জুনিয়র ডক্টরস জয়েন্ট অ্য়াকশন ফোরামের তরফেও এদিন রাতে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিচারের দাবিতে আন্দোলন জারি থাকবে।


জুনিয়র ডক্টর্স ফ্রন্ট কথায়, এর আগে রবীন্দ্রনাথের নোবেল চুরি-সহ রাজ্যের বহু মামলার তদন্ত করেছে সিবিআই। তার বেশিরভাগই এখনও অমীমাংসিত। এমনকী হাইকোর্টের নির্দেশে গত ১৩ অগস্ট আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের মামলার তদন্তভার গ্রহণের পর সিবিআই নতুন করে কাউকে গ্রেফতার করেনি। তদন্তের অগ্রগতিও সন্তোষজনক নয় বলে মত আন্দোলনকারীদের।

আন্দোলনকারীরা মনে করছেন, ৮ অগস্টের মধ্যরাতে ডাক্তারি ছাত্রীকে নৃশংস হত্যা কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সঙ্গে আরও কেউ কেউ জড়িত থাকতে পারে। তাঁদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশের একাংশ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছে। কিন্তু তদন্তভার গ্রহণের পর সিবিআই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা ছাড়া তদন্তের বিশেষ অগ্রগতি হয়নি।

আন্দোলনকারীদের সাফ কথা, আমাদের সহপাঠীকে ধর্ষণ ও খুনে অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে আন্দোলন চলবে। একই সঙ্গে শুধু মৌখিক আশ্বাস নয়, কর্মস্থলে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তা না হওয়া পর্যন্ত 'নো সেফটি নো ডিউটি' আন্দোলনের পথ থেকে সরে আসার প্রশ্নই নেই।


```