Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাজিরায় কড়াকড়ি! ‘ফাঁকিবাজ’ শিক্ষকদের শায়েস্তা করতে চালু হচ্ছে বায়োমেট্রিক সিস্টেম

বিশেষ অ্যাপ আনা হচ্ছে। বাধ্যতামূলকভাবে শিক্ষকদের এই বিশেষ অ্যাপ ইনস্টল করতে হবেই। 

হাজিরায় কড়াকড়ি! ‘ফাঁকিবাজ’ শিক্ষকদের শায়েস্তা করতে চালু হচ্ছে বায়োমেট্রিক সিস্টেম

ফাইল ছবি।

শেষ আপডেট: 3 November 2024 13:21

দ্য ওয়াল ব্যুরো: ‘ফাঁকিবাজ’ শিক্ষকদের শায়েস্তা করতে এবার বায়োমেট্রিক সিস্টেম চালু হচ্ছে শিক্ষা দফতরে। উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) দফতর থেক এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্রের খবর, পুজোর ছুটি কাটলেই শিক্ষকদের হাজিরায় বায়োমেট্রিক সিস্টেম চালু করা হবে। এজন্য বিশেষ অ্যাপ আনা হচ্ছে। বাধ্যতামূলকভাবে শিক্ষকদের এই বিশেষ অ্যাপ ইনস্টল করতে হবেই। 

জেলা স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, নির্দিষ্ট সময়ে স্কুলে না আসা, স্কুল ছুটির আগেই স্কুল ছেড়ে চলে যাওয়া, প্রশাসনিক কাজের অছিলায় স্কুল টাইমে অন্যত্র যাওয়ার মতো হাজারও অভিযোগ জমা হচ্ছিল দফতরে। একাংশ শিক্ষক অনিয়মিতভাবে স্কুলে আসেন বলেও অভিযোগ। যার জেরে সরকারি স্কুলের পঠনপাঠনের মান নিয়েও প্রশ্ন তোলা হচ্ছিল বিভিন্ন মহল থেকে।

স্কুল শিক্ষা দফতর সূত্রের দাবি, সামগ্রিকভাবে শিক্ষা পরিকাঠামোয় বদল আনতে এই উদ্যোগ। 

জানা যাচ্ছে, নয়া অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসলকের মতো বায়োমেট্রিক সিস্টেম থাকছে। এর মাধ্যমে লগ ইন করে হাজিরা দিতে হবে শিক্ষকদের। অ্যাপের সঙ্গে থাকছে জিপিএসও। অর্থাৎ শিক্ষকরা স্কুল টাইমে স্কুলের পরিবর্তে অন্য কোথাও গেলে সেটাও প্রশাসনের নজরে থাকবে। অর্থাৎ ফাঁকিবাজির দিন শেষ।

জেলা শিক্ষা দফতরের এমন উদ্যোগকে ঘিরে শোরগোল তৈরি হয়েছে শিক্ষকদের সংগঠনগুলির মধ্যে। তবে সরকারি স্কুলে শিক্ষার মানোন্নয়নের প্রশ্নে প্রকাশ্যে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন।


```