Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘূর্ণিঝড়ের দাপট! পরীক্ষা বাতিল প্রেসিডেন্সি ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের

ঘূর্ণিঝড় রেমাল এর জেরে ঝুঁকি এড়াতে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল  প্রেসিডেন্সি ও কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড়ের দাপট! পরীক্ষা বাতিল প্রেসিডেন্সি ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

শেষ আপডেট: 26 May 2024 22:53

দ্য ওয়াল ব্য়ুরো: আগামীকাল সোমবার, ২৭ মে একাধিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা হওয়ার কথা ছিল। এ ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল। তবে ঘূর্ণিঝড় রেমাল এর জেরে ঝুঁকি এড়াতে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল  প্রেসিডেন্সি ও কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্ট দুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। 

২৭ মে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের দ্বিতীয় সিমেস্টারের একাধিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সোমবার পরীক্ষা হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রেমাল এর আগমন ঘিরে ইতিমধ্যে করা সতর্কবার্তা জারি করেছে রাজ্য প্রশাসন। ঝুঁকি এড়াতে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। ফলে দুর্যোগের কথা ভেবেই বিপদ এড়াতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানিয়েছেন,  পড়ুয়াদের কথা বিবেচনা করে সোমবারের পরীক্ষাগুলি ১৮ জুন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অ্যাডমিশন কমিটির চেয়ারপার্সেন অধ্যাপক কেকা সরকার জানিয়েছেন, উপাচার্য  অধ্যাপক অমলেন্দু ভূঁইয়ার সম্মতিক্রমে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা বাতিলের কথা জানানো হয়েছে। পরীক্ষাগুলি কবে নেওয়া হবে তা পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। 

ইতিমধ্যে বঙ্গোপসাগরের সীমানা ছাড়িয়ে উপকূল ছুঁয়ে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। হাওয়া অফিস জানাচ্ছে, ঘণ্টায় ১৩৫ কিমি বেগে স্থলভাগের ওপর দিয়ে বয়ে যাবে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যে রবিবার রাত ৯টা থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি শুরু হয়েছে।

নয়াদিল্লির মৌসম ভবন জানিয়েছে, আজ রাত সাড়ে এগারোটা নাগাদ 'ল্যান্ডফল' শুরু হবে রেমালের। তার দাপটে উত্তাল হয়ে উঠবে আবহাওয়া। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দক্ষিণ গাঙ্গেয়বঙ্গের দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি ও কলকাতায়। ফলে রাজ্যজুড়ে কড়া সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। স্বভাবতই, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা।


```