রাস্তায় হারমোনিয়াম বাজিয়ে এমন অপূর্ব গান! কার ভিডিও পোস্ট করলেন শঙ্কর মহাদেবন
দ্য ওয়াল ব্যুরো: না, কোনও ওস্তাদ গাইয়ে নন, কেউ তাঁকে চেনেন না। তবু, শাস্ত্রীয় সংগীতে তাঁর দখল দেখলে রীতিমত চমকে উঠতে হয়। এমন সুরেলা কণ্ঠে বসন্ত বাহার শোনার সৌভাগ্য যে টিকিট কেটেও হয় না। সকালবেলা গলায় হারমোনিয়াম ঝুলিয়ে রাস্তায় বেরিয়
শেষ আপডেট: 5 January 2022 14:19
দ্য ওয়াল ব্যুরো: না, কোনও ওস্তাদ গাইয়ে নন, কেউ তাঁকে চেনেন না। তবু, শাস্ত্রীয় সংগীতে তাঁর দখল দেখলে রীতিমত চমকে উঠতে হয়। এমন সুরেলা কণ্ঠে বসন্ত বাহার শোনার সৌভাগ্য যে টিকিট কেটেও হয় না। সকালবেলা গলায় হারমোনিয়াম ঝুলিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন সেই অনামী শিল্পী। তারপর সুরের স্রোতে ভাসিয়ে দেন এলাকা।
হয়তো তাঁর কথা দেশবাসী জানতেই পারত না, যদি না সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় গানের ভিডিওটি পোস্ট করতেন সুর তারকা শঙ্কর মহাদেবন।
পরিস্থিতি যেমনই হোক, সঙ্গীতই পারে এক লহমায় বিষাদ ভুলিয়ে দিতে। প্রায় প্রতিদিনই পথেঘাটে নিত্য নতুন গান ভাইরাল হয়। যেমন কিছুদিন আগেই কাঁচা বাদাম নিয়ে শোরগোল পরে গেল দুই বাংলায়। যেমন এলেন রানু মণ্ডল। তবে কতদিন? সেসব শিল্পীদের আর কেউ মনে রাখে না। যেমন মনে রাখেনি কেউ গিরিশপার্ক মোড়ে বেহালা বাজানো ভগবান মালিকে।
বিদেশে তো আকছার স্ট্রিট শো করেন উঠতি গায়ক গায়িকারাও। কেউ বাদ্যযন্ত্রে পথচলতি মানুষকে মোহিত করেন। কেউ বা গান গেয়ে। এতে সংকোচের কিছু নেই। বরং পথ চলতে চলতে রাস্তায় পারফর্ম করা শিল্পীদের দেখতেই মানুষ অভ্যস্ত।
কিন্তু এদেশে চরম অভাব দেখা না দিলে রাস্তায় নেমে গান না তেমন কেউ। পথের শিল্পীরা হারিয়ে যান পথেই।