Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাঁচ বছরের শিশুকে ছিঁড়ে খেল কুকুরের দল! মর্মান্তিক মৃত্যু দাঁড়িয়ে দেখল বোন

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছরের শিশুকে ছিঁড়ে খেল রাস্তার কুকুররা (Stray Dog Attack)। পাশে দাঁড়িয়ে দেখল তার বোন। ভয়ে সামনে যেতে পারেনি সে। বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে নাগপুরের ধানতোলি

পাঁচ বছরের শিশুকে ছিঁড়ে খেল কুকুরের দল! মর্মান্তিক মৃত্যু দাঁড়িয়ে দেখল বোন

শেষ আপডেট: 12 June 2022 04:35

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছরের শিশুকে ছিঁড়ে খেল রাস্তার কুকুররা (Stray Dog Attack)। পাশে দাঁড়িয়ে দেখল তার বোন। ভয়ে সামনে যেতে পারেনি সে। বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে নাগপুরের ধানতোলি এলাকায় (Nagpur)। সেখানেই শনিবার সকালে দুই ভাইবোন হাঁটতে বেরিয়েছিল। রাস্তায় তাদের একা দেখে তেড়ে আসে অনেকগুলো কুকুর। বাচ্চা ছেলেটিকে কামড়ে ধরে তারা টানতে টানতে নিয়ে যায় বেশ খানিকটা। একটি নির্মীয়মাণ বাড়ির সামনে বাচ্চাটিকে এনে একসঙ্গে সমস্ত কুকুর তার উপর চড়াও হয়। কামড়ে ছিঁড়ে খায় শিশুটিকে।

ভাইকে কুকুর ধরেছে দেখে প্রথমে ছুটে গিয়েছিল বোন। কিন্তু সে কুকুরগুলোকে তাড়াতে পারেনি। নিরুপায় হয়ে ভাইয়ের উপর হিংস্র কুকুরদের আক্রমণ দেখেছে সে। কিছুই করতে পারেনি। চিৎকার করে যতক্ষণে বাবা মা, প্রতিবেশীদের ডেকে এনেছে, ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। সকলে মিলে বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: সাইকেল চালাতে গিয়ে উল্টে গেল গরিলা! মজার ভিডিও দেখে নেট পাড়ায় হাসির রোল

মৃত বাচ্চাটির নাম বিরাজ রাজু জয়ওয়ার। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করা হয়েছে এই ঘটনায়।

আরও পড়ুন: বৃদ্ধাকে পা দিয়ে পিষে মারল হাতি, পরে পৌঁছে গেল শ্মশানেও! চিতা থেকে নামিয়ে ফের আক্রমণ


```