Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেনাবাহিনীকে হেয় করা থামান, তাঁদের সাহস নিয়ে প্রশ্ন তুলবেন না, মনমোহনকে নাড্ডা

দ্য ওয়াল ব্যুরো: লাদাখ সীমান্তে চিনের সঙ্গে সংঘাত ইস্যুতে ঘরোয়া রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাপে রাখতে মরিয়া কংগ্রেস। সোমবার বিবৃতি দিয়ে লাদাখ ইস্যুতে মোদীর সমালোচনা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন স

সেনাবাহিনীকে হেয় করা থামান, তাঁদের সাহস নিয়ে প্রশ্ন তুলবেন না, মনমোহনকে নাড্ডা

শেষ আপডেট: 21 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: লাদাখ সীমান্তে চিনের সঙ্গে সংঘাত ইস্যুতে ঘরোয়া রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাপে রাখতে মরিয়া কংগ্রেস। সোমবার বিবৃতি দিয়ে লাদাখ ইস্যুতে মোদীর সমালোচনা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিং। দুপুরেই মনমোহন ও কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মনমোহন ও কংগ্রেসের উদ্দেশে বিজেপি সভাপতি বলেন, "দয়া করে বারবার সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করা বন্ধ করুন। তাঁদের সাহস নিয়ে প্রশ্ন তুলবেন না।" কংগ্রেসের উদ্দেশে তিনি আরও বলেছেন, "সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোটে বিমান হানার পর আপনারা এই একই জিনিস করেছিলেন।" হিমাঙ্কের নীচে তাপমাত্রা থাকা লাদাখ সীমান্ত যেমন উত্তেজনায় টগবগ করে ফুটছে ঠিক তেমনই সরগরম রাজনীতি। চিনের সঙ্গে সংঘাত নিয়ে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর একটি মন্তব্য নিয়েই এখন যাবতীয় জলঘোলা চলছে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, "কেউ আমাদের সীমানায় ঢোকেনি। আমাদের সেনা চৌকিও দখল হয়ে যায়নি।" https://twitter.com/JPNadda/status/1274963217425588226?s=08 এই মন্তব্যের পরই প্রধানমন্ত্রীকে পাল্টা প্রশ্নে বিদ্ধ করছেন বিরোধীরা। তাঁদের প্রশ্ন, তাহলে আমাদের সেনাদের প্রাণ গেল কী করে? অনেকে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের মোদ্দা মানে এই দাঁড়াচ্ছে যে ভারতীয় জওয়ানরা চিনের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। বেজিংও তেমনটাই দাবি করেছেন। বিরোধীদের বক্তব্য, প্রধানমন্ত্রী তো চিনের বক্তব্যকেই সিলমোহর দিয়ে দিয়েছেন। সেই প্রসঙ্গেই এদিন মনমোহন বলেন , আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই মিথ্যা তথ্য দেওয়া কূটনীতি নয়, তা বলিষ্ঠ নেতৃত্বের কাজও নয়। সত্যিটা কখনওই চেপে রাখা যায় না।” শুধু তাই নয়। বর্তমান প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, এসব ব্যাপারে মন্তব্য করা বা বিবৃতি দেওয়ার আগে শব্দ চয়নের ব্যাপারে প্রধানমন্ত্রীর আরও সচেতন হওয়া প্রয়োজন। চিন সীমান্তে সংঘাত নতুন ঘটনা নয়। মনমোহন জমানাতেও চিনের সঙ্গে ছুটকোছাটকা সংঘাত বহুবার হয়েছে। কিন্তু এবার মাত্রা ছাড়িয়ে গিয়েছে। গত ১৫ জুন চিনা সেনাদের সঙ্গে সংঘাতে মৃত্যু হয় ২০ জন ভারতীয় জওয়ানের। চিনের তরফে ক্ষয়ক্ষতির কথা বেজিং স্বীকার করলেও পরিসংখ্যান স্পষ্ট করেনি। অনেকের মতে ৬৭ সালের পর পিপলস লিবারেশন আর্মির এমন উগ্র আগ্রাসী রূপ আর দেখা যায়নি। তবে কূটনৈতিক স্তরে নয়াদিল্লি-বেজিংয়ের মধ্যে যেমন উত্তেজনা তুঙ্গে তেমনই রাজনীতিতেও বিজেপি বনাম কংগ্রেস।

```