Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেনাবাহিনীর বীরত্ব নিয়ে ভোট চাওয়া বন্ধ হোক, দাবি প্রাক্তন নৌসেনা কর্তার

দ্য ওয়াল ব্যুরো : রাজনৈতিক উদ্দেশ্যে কেউ যাতে সেনাবাহিনীর বীরত্বকে ব্যবহার না করতে পারে সেজন্য অবিলম্বে হস্তক্ষেপ করুক নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে খোলা চিঠি লিখে এমনই দাবি করেছেন নৌবাহিনীর প্রাক্তন প্রধান অ্যাডমিরা

সেনাবাহিনীর বীরত্ব নিয়ে ভোট চাওয়া বন্ধ হোক, দাবি প্রাক্তন নৌসেনা কর্তার

শেষ আপডেট: 9 March 2019 07:11

দ্য ওয়াল ব্যুরো : রাজনৈতিক উদ্দেশ্যে কেউ যাতে সেনাবাহিনীর বীরত্বকে ব্যবহার না করতে পারে সেজন্য অবিলম্বে হস্তক্ষেপ করুক নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে খোলা চিঠি লিখে এমনই দাবি করেছেন নৌবাহিনীর প্রাক্তন প্রধান অ্যাডমিরাল এল রামদাস। তিনি লক্ষ করেছেন, পুলওয়ামায় সাম্প্রতিক জঙ্গি হামলা, বালাকোটে বায়ুসেনার অভিযান ও উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের কথা উল্লেখ করে কোনও কোনও পার্টি ভোট চাইছে। এমনটা দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর চিঠিতে আছে, আর কয়েক সপ্তাহের মধ্যেই দেশে লোকসভা নির্বাচন হবে। এখন দেখতে হবে যাতে কোনও দল সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে ব্যবহার করে যুদ্ধোন্মাদনা সৃষ্টি করতে না পারে। দু’পাতার চিঠিতে নৌবাহিনীর প্রাক্তন অধিনায়ক আরও লিখেছেন, সেনাবাহিনী সব সময়ই আমাদের গর্বের বিষয়। তারা অরাজনৈতিক ও ধর্মনিরপেক্ষ। আমি একজন দায়িত্বশীল নাগরিক ও নৌবাহিনীর প্রাক্তন কর্মী। আমার চোখে পড়েছে, কয়েকটি রাজনৈতিক দল খোলাখুলি সৈনিকদের ছবি, সেনাবাহিনীর ইউনিফর্ম ও অন্যান্য প্রতীক ব্যবহার করে ভোট চাইছে। বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা হচ্ছে। রাস্তায়, মিডিয়ায়, নির্বাচনী জনসভায় ও অন্যত্র ওই ধরনের ছবি ব্যবহার করা হচ্ছে। এমনটা দেখে আমি অসন্তুষ্ট ও উদ্বিগ্ন। প্রাক্তন নৌ সেনাপ্রধানের বক্তব্য, এর ফলে সেনাবাহিনীর মূল্যবোধের ক্ষতি হবে। সংবিধানের রচয়িতারা যে দৃষ্টিভঙ্গি ও নৈতিকতার কথা বলে গিয়েছেন, তা সশস্ত্র বাহিনী অনুসরণ করে। ভোটের জন্য সেনাবাহিনীর কৃতিত্বকে ব্যবহার করা হবে, এমনটা মেনে নেওয়া যায় না। রামদাসের দাবি, তাঁর মতো আরও অনেক প্রাক্তন সেনাকর্তা ব্যাপারটাকে ভালো চোখে দেখছেন না। তিনি লিখেছেন, আমি জানি, আমার মতো আরও অনেকেই মনে করেন, সৈনিকদের সততা ও ধর্মনিরপেক্ষ চরিত্র নষ্ট করা হচ্ছে। এরপর তিনি প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে এক্ষেত্রে হস্তক্ষেপ করার দাবি জানান। তিনি লিখেছেন, এই প্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশনের কাছে আর্জি জানাচ্ছি, রাজনৈতিক দলগুলিকে কড়া বার্তা পাঠানো হোক, কেউ যেন ভোটের কাজে সশস্ত্র বাহিনীর ছবি অথবা সেনা অভিযান সংক্রান্ত কোনও তথ্য ব্যবহার না করে। পুলওয়ামায় জঙ্গি হানা এবার নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠতে চলেছে। বিরোধীরা বালাকোটে বায়ুসেনার বোমাবর্ষণ নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। অন্যদিকে শাসক বিজেপির অভিযোগ, যারা ওই অভিযান নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা তোয়াজ করছেন পাকিস্তানকে।

```