Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয়ে হামলা, ছোড়া হল পাথর, ভাঙল গাড়ির কাচ

দ্য ওয়াল ব্যুরো: পাটনায় আক্রান্ত বিহারের (Bihar) নয়া মুখ্যমন্ত্রী (CM) নীতীশ কুমার (Nitish Kumar)। পাথর ছুড়ে (Stones pelted) এবং লাঠি দিয়ে তাঁর কনভয়ে (Convoy) হামলা চালানো হল আজ। রবিবার বিকালে বিহারের নয়া মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতীশ

বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয়ে হামলা, ছোড়া হল পাথর, ভাঙল গাড়ির কাচ

শেষ আপডেট: 21 August 2022 15:19

দ্য ওয়াল ব্যুরো: পাটনায় আক্রান্ত বিহারের (Bihar) নয়া মুখ্যমন্ত্রী (CM) নীতীশ কুমার (Nitish Kumar)। পাথর ছুড়ে (Stones pelted) এবং লাঠি দিয়ে তাঁর কনভয়ে (Convoy) হামলা চালানো হল আজ।

রবিবার বিকালে বিহারের নয়া মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতীশ কুমারের কনভয়ে পাথর ছুড়তে শুরু করে একদল লোক। যদিও সেই সময়ে গাড়িতে ছিলেন না নীতীশ কুমার।

আক্রমণের ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে টুইটারে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পাটনার একটি জনবহুল রাস্তা দিয়ে চলেছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয়। আর সেখানেই লাঠি হাতে চড়াও হয় একদল লোক। তারা কনভয় লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। তারপরেই আশপাশ থেকে আরও লোকজন ছুটে আসে। তারা গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। ভেঙে যায় গাড়ির কাচ। এগিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারাও।

https://twitter.com/ANI/status/1561364482148147201?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1561364482148147201%7Ctwgr%5Ef9108e6d6c308a5c0b82bc756d0b5acf850fdbd6%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fpatna-stones-pelted-at-the-convoy-of-bihar-cm-nitish-kumar-dgtl%2Fcid%2F1364491

কেন মুখ্যমন্ত্রীর কনভয়ে এই ধরনের হামলা হল, তার কারণ এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, যে লেখা দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছিল সেখানে কিছুদিন আগে নিখোঁজ হয়ে যান এক যুবক। সেই কারণেই এলাকার লোকজন এইভাবে বিক্ষোভ দেখিয়েছেন বলে মনে করছেন অনেকে।

মহিলাকে দেহ ব্যবসায় নামতে বাধ্য করা, গণধর্ষণ করানোর অভিযোগ! গ্রেফতার এনজিও-র মালকিন


```