Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

 গলায় আটকে ভেটকি মাছের ৩ ইঞ্চি লম্বা কাঁটা! মহিলার প্রাণ ফেরাল এসএসকেএম

লোভ সামলাতে পারেননি! দুপুরে ভাতের পাতে উঁকি দেওয়া ভেটকি মাছের বড় টুকরোর পুরোটাই মুখে পুরে নিয়েছিলেন। চোখ বন্ধ করে আয়েশ করে খাচ্ছিলেনও। এমনটা হামেশাই করে থাকেন রোকেয়া বিবি।

 গলায় আটকে ভেটকি মাছের ৩ ইঞ্চি লম্বা কাঁটা! মহিলার প্রাণ ফেরাল এসএসকেএম

শেষ আপডেট: 16 November 2023 16:48

দ্য ওয়াল ব্যুরো: লোভ সামলাতে পারেননি! দুপুরে ভাতের পাতে উঁকি দেওয়া ভেটকি মাছের বড় টুকরোর পুরোটাই মুখে পুরে নিয়েছিলেন। চোখ বন্ধ করে আয়েশ করে খাচ্ছিলেনও। এমনটা হামেশাই করে থাকেন রোকেয়া বিবি।

কিন্তু ২৯ অক্টোবর ঘটে গেল অঘটন। ভেটকি মাছের কাঁটা আটকে গেল গলায়। বহু চেষ্টা করেও গলা থেকে বের করতে পারেননি ভেটকির কাঁটা। টানা ১৬ দিনের যন্ত্রণা ভোগ, অবশেষে এসএসকেএমের ইএনটি বিভাগের চিকিৎসকরা মহিলার গলা থেকে বের করলেন সেই যম কাঁটা! প্রাণ ফিরে পেয়ে চিকিৎসকদের ধন্য ধন্য করছেন বসিরহাটের ৫৭ বছরের রোকেয়া বিবি।

রোকিয়া বিবির কথায়, “বরাবরই মাছ খেতে ভালবাসি। আগেও কখনও সখনও গলায় কাঁটা লেগেছে, বেরিয়েও গিয়েছে। তা বলে এমনটা হবে কল্পনাও করিনি।”

তিন ইঞ্চি লম্বা কাঁটা গলায় আটকে প্রাণ কার্যত বেরিয়ে যাওয়ার জোগাড়। যন্ত্রণা সহ্য করতে না পেরে গত শুক্রবার স্থানীয় চিকিৎসকদের কাছে যান। এক্স রে পরীক্ষার পর তিনি এসএসকেএম হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

শনিবার এসএসকেএম হাসপাতালে আসেন রোকেয়া বিবি। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন ভেটকি মাছের কাঁটা খাদ‌্যনালি ফুটো করে গলার পেশিতে আটকে আছে। অ‌্যন্টিবায়োটিক দিয়ে ব‌্যথা কমিয়ে বের করা হয় পুঁজ।

এরপর মঙ্গলবার লাইভ এক্সরে করে কাঁটার অবস্থান সম্পর্কে নিশ্চিত হন চিকিৎসকরা। সিআর্ম যন্ত্র এনে অস্ত্রোপচার করা হয় মহিলার। এসএসকেএম হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ডা. দেবাশিস দেববর্মন এবং ডা.অরুণাভ সেনগুপ্তর নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়। অবশেষে গলা থেকে বের করা হয় তিন ইঞ্চি লম্বা কাঁটা।

 চিকিৎসকেরা বলছেন, অত্যন্ত ঝুঁকির অপারেশন ছিল। কারণ, খাদ‌্যনালির সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক স্নায়ু। সেগুলি সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত। ফলে একটু এদিক ওদিক হলে হিতে বিপরীত হওয়ার সম্ভবনা ছিল। তবে অপারেশন সফল হয়েছে। আপাতত হাসপাতালের ওয়ার্ডে রাখা হয়েছে মহিলাকে। দু’একদিন পরেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।


```