Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উচ্ছেদের অনুমতি দেবে না রাজ্য, কেন্দ্রের জমি হলেও না, ফের বললেন মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় কাউকে জমি থেকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোথাও উচ্ছেদ অভিযান চালানো যাবে না (State will not allow eviction)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ ফের সরকারের এই অবস

উচ্ছেদের অনুমতি দেবে না রাজ্য, কেন্দ্রের জমি হলেও না, ফের বললেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 14 November 2022 12:11

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় কাউকে জমি থেকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোথাও উচ্ছেদ অভিযান চালানো যাবে না (State will not allow eviction)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ ফের সরকারের এই অবস্থানের কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী (Chief Minister) বলেন, কেন্দ্রীয় সরকারের জমি, রেল, বন্দর, খনি—কোনও জমি থেকেই কাউকে উচ্ছেদ করা যাবে না। এটা রাজ্য সরকারের নীতি।

মুখ্যমন্ত্রী আজ নবান্নে দ্রব্যমূল বৃদ্ধির বিষয়ে বিভাগীয় মন্ত্রী অফিসার এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই একজন মুখ্যমন্ত্রীকে একটি জায়গায় উচ্ছেদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, রাজ্য সরকারকে না জানিয়ে কেউ কাউকে উচ্ছেদ করতে পারবে না। আর রাজ্য সরকার কাউকে অনুমতি দেবেও না। এটাই সরকারের নীতি।

প্রসঙ্গত, বছর কয়েক আগে রাজ্য সরকারের তরফে লিখিত বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, পতিত সরকারি জমিতে দীর্ঘদিন বসবাসকারীদের ধীরে ধীরে পাট্টা দেওয়া হবে। যাতে ভবিষ্যতে কোনও সরকারি বিজ্ঞপ্তি বা আদালতের রায়কে হাতিয়ার করে জমি থেকে তুলে না দিতে পারে।

জামিন পেলেন না পার্থ, দুর্নীতি মামলায় সবারই জেল হেফাজতের নির্দেশ


```