Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২১ লক্ষ শ্রমিককে ১০০ দিনের বকেয়া টাকা দেবে রাজ্য, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেন্দ্র টাকা না দিলে আমার বয়েই গেছে। কয়েকদিন আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২১ লক্ষ শ্রমিককে ১০০ দিনের বকেয়া টাকা দেবে রাজ্য, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 3 February 2024 15:54

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্র টাকা না দিলে আমার বয়েই গেছে। কয়েকদিন আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেটা যে স্রেফ কথার কথা ছিল না, শনিবার রেড রোডে ধর্না অবস্থানের দ্বিতীয় দিনে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা, "বাংলা কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে না। বাংলার ২১ লক্ষ মানুষ যারা ১০০ দিনের টাকা পাননি, তাঁদের টাকা রাজ্য দেবে। আগামী ২১ ফেব্রুয়ারি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বকেয়া টাকা।"

এদিন ধর্না মঞ্চে হাজির হয়েছিলেন রাজ্যের বঞ্চির শ্রমিকেরা। মঞ্চে বক্তব্য রাখতে উঠে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী তাঁদের কাছে জানতে চান, "প্রায় ৩ বছর ধরে কেন্দ্র টাকা আটকে রেখেছে, আপনারা কষ্টের মধ্যে রয়েছেন।  বলুন কী করব?"

সমস্বরে আওয়াজ ওঠে, আরও আন্দোলন। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, "আন্দোলন তো চলছে। কিন্তু কেন্দ্র ভাবছে এভাবে বাংলাকে ভাতে মারবে। জেনে রাখুন, আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাকে রক্ষা করব। বাংলার কোনও ক্ষতি হতে দেব না।"

এরপরই মুখ্যমন্ত্রী জানান, আগামী ২১ ফেব্রুয়ারি রাজ্যের ১০০ দিনের শ্রমিকদের অ্যাকাউন্টে তাঁদের প্রাপ্য টাকা পাঠিয়ে দেবে রাজ্য। রাজ্য সরকারই দেবে এই টাকাটা। 

এদিনের ধর্নায় হাজির ছিলেন বাংলা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তারাও। মুখ্যমন্ত্রী বলেন, "বাংলার সাড়ে ১১ লক্ষ উপভোক্তার বাড়ির টাকা আটকে রেখেছে কেন্দ্র। বিজেপি সরকার টাকা না দিলে এদের টাকাও আমার দিয়ে দেব। তবে সেই তারিখটা এখন বলছি না।"

১০০ দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের টাকা আটকে রাখার অভিযোগে গত বছরের ২ ও ৩ অক্টোবর অভিষেকের নেতৃত্বে দিল্লিতে অভিযান করেছিল তৃণমূল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী চার ঘণ্টা বসিয়ে রেখেও দেখা না করার প্রতিবাদে ধর্নায় বসেছিলেন তৃণমূল সাংসদরা। বিক্ষোভকারীদের হঠাতে অভিষেক-সহ তৃণমূলের সাংসদ বিধায়কদের চ্যাংদোলা করে প্রিজনভ্যানে তোলার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে দিল্লি থেকেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক।

এমনকী ওই ধর্না মঞ্চ থেকে ‘বঞ্চিতদের’ উদ্দেশে অভিষেক বলেছিলেন, 'ভাববেন না কেন্দ্র টাকা না দিলে, আপনারা টাকা পাবেন না। আপনাদের টাকার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করবে। আমি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি।'  গত নভেম্বরে ১০০ দিনের কাজে ৩ হাজার শ্রমিককে আর্থিক সাহায্য করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বকেয়ার দাবিতে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখাও করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরও রাজনৈতিক কারণে বাংলার শ্রমিকদের প্রাপ্য টাকা আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ।

যদিও কেন্দ্রের টাকা আটকে রাখার ব্যাখ্যা হিসেবে বঙ্গের বিজেপি নেতারা বারে বারে বাংলার বিরুদ্ধে উন্নয়নের টাকা নয়ছয়ের অভিযোগ সামনে এনে বোঝাতে চেয়েছেন, পরিস্থিতির জন্য দায়ী রাজ্যই। মাস দুয়েক পরেই ভোট। তার আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা মাস্টারস্ট্রোক হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাঁদের মতে, বিচক্ষণ রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের ঘোষণার জেরে লোকসভা ভোটের আগে বাংলায় বিজেপির স্নায়ুর চাপ আরও বাড়ল।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "অল আউট খেলব। খেলা হবে আবার জিততেও হবে।" 


```