Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পর্যটনকে ‘শিল্প’ হিসেবে ঘোষণা, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত সরকারের

বিশ্ব বানিজ্য শিল্প সম্মেলনের আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হল। পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা করল রাজ্য সরকার।

পর্যটনকে ‘শিল্প’ হিসেবে ঘোষণা, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত সরকারের

শেষ আপডেট: 8 November 2023 23:52

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব বানিজ্য শিল্প সম্মেলনের আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হল। পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা করল রাজ্য সরকার।

রাজ্যের কয়েক কোটি মানুষ পর্যটনের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত। পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা করলে বিনিয়োগ এক লাফে কয়েকগুণ বেড়ে যাবে বলেই মনে করছে রাজ্য সরকার। রাজ্য পর্যটনকে ‘ইন্ডাস্ট্রি’ হিসেবে ঘোষণা করার কথা আগেও বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার খাতায় কলমে তা করার কথা ঘোষণা করা হল।

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এর ফলে এর ফলে বড় বড় শিল্প সংস্থাগুলি পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ করবে। প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।“

রাজ্যের পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা করার দরুন একাধিক সুযোগ-সুবিধা পাবে পর্যটন ক্ষেত্রে বিনিয়োগকারী সংস্থাগুলি। বিশেষত বিদ্যুৎ থেকে শুরু করে জমির দাম, একাধিক ক্ষেত্রে সুযোগ-সুবিধা পাবে বিনিয়োগকারী সংস্থাগুলি। ইলেকট্রিসিটি ট্যারিফ ৩ টাকা প্রতি ইউনিট কমবে, ওয়াটার সাপ্লাই চার্জ কমবে, লাইসেন্স ফি ও অন্যান্য করবাবদ খরচও কমে যাবে।

আগামী ২১ নভেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে রাজ্যে বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন। ২১,২২,২৩ তিনদিন ধরে চলবে সম্মেলন। এর আগেই পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা করার ফলে বিনিয়োগ অনেক বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে।


```